সুদের হার এক অঙ্কে নামানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রীদেশে বিনিয়োগ বাড়াতে ও শিল্প খাতকে টিকিয়ে রাখতে ব্যাংকঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চ সুদের কারণে বস্ত্র ও তৈরি পোশাকসহ শ্রমনির্ভর শিল্পগুলো চাপে রয়েছে। সরকার এই পরিস্থিতি পরিবর্তনে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
জ্বালানি তেলের দাম বাড়লেও অযৌক্তিক মূল্যস্ফীতি নয়: পাটমন্ত্রীনারায়ণগঞ্জে পাটপণ্য মেলার উদ্বোধন শেষে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কেন্দ্র করে বাজারে অযৌক্তিক পণ্যের মূল্যস্ফীতির সুযোগ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যের পরিবহন ব্যয়ে যতটা দেখানো হচ্ছে, বাস্তবে তা এত বেশি নয়।
বন্ধ ছয় পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়া হচ্ছেরাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় সচল করে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আরও ছয়টি পাটকল বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (২০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে তাঁর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, তেলের দাম সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলে মূল্যস্ফীতি সেভাবে বাড়বে না।
ব্যবসা সহজ করায় জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রীদেশের অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সুশাসন ও স্বচ্ছতায় জোর দিচ্ছে সরকার। একই সঙ্গে ব্যবসা সহজ করায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এসএমই খাতে ২ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারেরবাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে বরাদ্দের পরিমাণ ২ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা করছে সরকার।
এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রীসুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেছেন, ‘ইরান-ইসরাঈল যুদ্ধ স্থায়ী হলে কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে। এই যুদ্ধের কাছাকাছি জায়গায় সমুদ্র পথ আছে। সেটি বন্ধ হয়ে গেলে পরিবহনের খরচ বাড়বে। কিন্তু এটি ৫-১০ দিনের মধ্যে পড়বে, এ রকম কোনো সম্ভাবনা নাই।’
ঢাকায় ১০ দিনব্যাপী তাঁতশিল্প প্রদর্শনী ও মেলাঐতিহ্যবাহী তাঁতশিল্পকে তুলে ধরতে ১০ দিনব্যাপী প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। রবিবার (৮ মার্চ) রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
এলপিজি কিনতে কেউ যেন বিড়ম্বনায় না পড়ে: বাণিজ্যমন্ত্রীতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ক্রয়ে ভোক্তা পর্যায়ে কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রীবাজরের বর্তমান পরিস্থিতি সন্তোষজনক এবং শিগগিরই ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।