চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তারব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও ৭০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ ২৯ ইউনিটে কমিটি পেল ছাত্রদলসরকারি-বেসরকারি সাত বিশ্ববিদ্যালয়, ৯ মহানগর, পাঁচ জেলা, পাঁচ কলেজ, তিনটি মেডিকেল কলেজসহ ২৯ ইউনিটে কমিটি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুন দেওয়া হয়েছে; বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক ও বর্ধিত করা হয়েছে।
পুলিশ বক্সের সামনেই ৮ ভরি স্বর্ণ লুট: স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতাকর্মী বহিষ্কারদিনাজপুরের বিরামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় সোয়া আট ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠার পর স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ছয় নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর বিচার চায় ছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাবি শাখা ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
অনলাইনে উসকানি ও অপতথ্যের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের স্মারকলিপিগুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সাংবাদিক মারধরে ছাত্রদল নেতাকর্মীর বিচার দাবিরাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচার ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
সাহিত্য দুনিয়ার ‘গুপ্ত’রাসম্প্রতি নেটস্ফিয়ার থিকা পলিটিক্যাল স্ফিয়ার–মোটামুটি সব জায়গাতেই একটা শব্দ প্রচুর শোনা যাইতেছে। সেই শব্দটা হইতেছে ‘গুপ্ত’।
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের তদন্ত কমিটিরাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের আধিপত্যের রাজনীতি চলছে: ছাত্র আন্দোলনবিশ্বের নানাপ্রান্তে যখন আধিপত্য বিস্তারের যুদ্ধ চলছে, তখন বাংলাদেশে ছাত্রদল ও ছাত্রশিবির ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
ক্যাম্পাসে ভয়ের রাজনীতি করতে চায় ছাত্রদল: সাদিক কায়েমক্যাম্পাসে ভয়ভীতি দেখিয়ে ছাত্রদল রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সন্ত্রাস প্রতিহতের ঘোষণা দিয়েছেন।
সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৩ দাবি ঢাবি সাংবাদিক সমিতিররাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমিতির নেতৃবৃন্দরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানানো হয়।
শাহবাগ থানার ভেতর জুবায়ের-মুসাদ্দিকের ওপর ছাত্রদলের হামলারাজধানীর শাহবাগ থানার সামনে ছাত্রদলের মারধরের শিকার হয়েছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পরে থানার ভেতরেও তাঁদের মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা।