দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আটজন। রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে বিরামপুর উপজেলার পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজের দুদিন পর মধুমতি নদীতে শিশুর মরদেহনড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ট্রেনে কেটে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচ‘হামার সব শেষ হয়ে গেলে, হামি এখন ক্যামনে বাঁচমো’টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর নিজপাড়া গ্রামে। রাজধানীর তৈরি পোশাক কারখানায় তাঁরা কাজ করতেন বলে জানান স্থানীয়রা।
ঝিনাইদহে বজ্রপাতে দুই পেঁয়াজ চাষির মৃত্যুঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে দুই চাষির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়াতে এ ঘটনা ঘটে।
চকরিয়ায় বন্যহাতি মাটিচাপা দিয়ে ঘর নির্মাণ, এক মাস পর ফাঁসকক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে বন্যহাতি হত্যা করে মাটিচাপা দিয়ে তার ওপর ঘর নির্মাণের ঘটনা উদঘাটন করেছে বনবিভাগ। প্রায় এক মাস আগে সংঘটিত এই ঘটনা গত ২৬ মার্চ দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ট্রেনে কাটা পড়া ৫ জনের মরদেহ গ্রামের বাড়িতেটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
সাতক্ষীরায় তেলের দাবিতে পাম্পের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধদুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা । এরপর ও মেলেনি মোটরবাইকের জন্য পেট্রোল বা অকটেন। একপর্যায় বিক্ষুব্ধ বাইকাররা সাতক্ষীরার ছয়ঘড়ির লস্কর ফিলিং স্টেশনের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
পাটুরিয়ায় ফেরিতে আগুন, আতঙ্কমানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী রো রো ফেরি ‘কেরামত আলী’র সাইলেন্সার পাইপে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে পাটুরিয়া ফেরিঘাটে নোঙর করা অবস্থায় এই আগুনের সূত্রপাত হয়।
জ্বালানি শেষ হওয়ায় থেমে ছিল বাস, অপেক্ষারত ৫ জনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুটাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগরে এ দুর্ঘটনা ঘটে।
ছিনতাইয়ের সময় গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল নিজ দলের সদস্যেরখুলনার দিঘলিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ঈদ ছুটিতে পর্যটকের ঢল কক্সবাজারে, ৫০০ কোটি টাকার বেশি বাণিজ্যজাতীয় সংসদ নির্বাচন ও রমজান ঘিরে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজারে নেমে এসেছিল স্থবিরতা। তবে ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটিতে পুষিয়ে গেছে সেই ক্ষতি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকতের নগরীতে নেমেছে পর্যটকের ঢল।
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫কুমিল্লার এই সড়ক দুর্ঘটনায় হতাহতরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের সদস্য বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একাত্তরের ‘বন্দুক হাতে এক লাজুক তরুণী’ শিরিন বানু মিতিলের স্মৃতি সংরক্ষণ না হওয়ায় ক্ষোভভারতের প্রভাবশালী দৈনিক দ্য স্টেটসম্যান মুক্তিযুদ্ধের সময় শিরিন বানুকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করেছিল ‘এ শাই গার্ল উইথ এ গান’ (বন্দুক হাতে এক লাজুক তরুণী)। আকাশবাণী বেতার থেকে প্রখ্যাত ভাষ্যকার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের আবেগঘন কণ্ঠ সারা বিশ্বে পৌঁছে দিয়েছিল মিতিলের বীরত্বগাঁথা।
পদ্মায় যাত্রীবাহী বাসসকাল থেকে উদ্ধার ৩ মরদেহ, নিহত বেড়ে ২৬রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পদ্মা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে আজ ভোর ৫টা পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।
পদ্মার পাড়ে ২৩ মরদেহ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি উদ্ধার করা করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা, রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মী ও মানিকগঞ্জের ডুবুরি দলসহ অন্যান্যরা উদ্ধারকাজ শেষ করেছে।
পটুয়াখালীতে গণঅধিকার পরিষদ নেতার বিয়েতে বোতল ভর্তি ডিজেল উপহারপটুয়াখালীর দুমকিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম ফাহিমের বিয়েতে উপহার হিসেবে জ্বালানি তেল (ডিজেল) দিয়েছেন দলের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ওই অনুষ্ঠানে উপহার দেওয়ার মুহূর্তের একটি ছবি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা তৈরি হয়।
ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহতফরিদপুরের বোয়ালমারীতে বিরোধপূর্ণ পৈতৃক জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শর্টগানের গুলিতে হুমায়ুন কবীর মিন্টু (৫৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।