তাইজুল-নাহিদের দারুণ বোলিং, ২৩২ রানে থামল পাকিস্তানসিলেট টেস্টে প্রথম দিনেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সংগ্রহও ছিল মামুলি ২৭৮ রান। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সেই সংগ্রহেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
সিলেট টেস্টতাসকিন-মিরাজের জোড়া আঘাতে প্রথম সেশন বাংলাদেশেরদুর্দান্ত বোলিংয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম ছাড়া কেউই ক্রিজে থিতু হতে পারেননি। তাসকিন ও মিরাজের জোড়া আঘাতে প্রথম ইনিংসে ৮০ রান করার আগেই হারিয়েছে ৪ উইকেট।
লিটনের সেঞ্চুরির পরও ২৭৮ রানে থামল বাংলাদেশলিটন দাসের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৭৮ রান করেছে বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে পাকিস্তান। টাইগাররা এগিয়ে আছে ২৫৭ রানে।
প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশপাকিস্তানের বোলারেরা ঘাসের উইকেট ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা ব্যবহার করে প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়েছেন। এরমধ্যে আব্বাস নিয়েছেন দুটি, খুররাম একটি উইকেট। সবমিলিয়ে লাঞ্চে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০১ রান।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের অভিষেকসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
মিরপুর টেস্ট জেতা দল নিয়েই সিলেট যাচ্ছে টাইগাররাপাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ মে সিলেটে হতে যাওয়া এই ম্যাচে মিরপুর টেস্টে জয়ী নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন একই দল মাঠে নামবে।
শেষ দিনের রোমাঞ্চে পাকিস্তানকে হারাল বাংলাদেশনাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে প্রথমবার দেশের মাটিতে টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২৬৮ রাননিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। শান্ত ও মুমিনুলের ফিফটির সুবাদে ২৬৭ রানের লিড পান শান্তরা। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন হাসান ও নোমান।
বাংলাদেশ এগিয়ে ১৭৯ রানে, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষামিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলেছে স্বাগতিকরা।
মিরপুর টেস্টে বৃষ্টির হানাঢাকার আকাশে সকাল থেকেই ছিল মেঘের লুকোচুরি। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৯৩ রান।
শান্ত-মুমিনুলের ব্যাটে প্রতিরোধ, বাংলাদেশের ১২০ রানের লিডগতকাল কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করা বাংলাদেশ দল আজ সোমবার (১১ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।
মিরাজের ঘূর্ণিতে ২৭ রানের লিড পেল বাংলাদেশমেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটে পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে নাজমুল হাসান শান্তর দল।