যুক্তরাষ্ট্র-ইরানকে ফের টেবিলে বসাতে তৎপর পাকিস্তানযুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সোমবার (১৩ এপ্রিল) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই খবর জানায়।
ইসলামাবাদ বৈঠক, হরমুজ ও বাব এল-মান্দেব: যুদ্ধের ভেতরের যুদ্ধ এবং বাংলাদেশের অদৃশ্য ঝুঁকিযুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের প্রেক্ষাপটে ঘোষিত দুই সপ্তাহের বিরতির মধ্যেই ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনাগুলো অনুষ্ঠিত হলো। এই সংঘাত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হয়ে দ্রুতই মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিত
দেলওয়ার হুসাইনের লেখাসুফি মাজার: দক্ষিণ এশিয়ার ধর্মীয় ঐতিহ্য২০১০ সালের ২৫ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাবা ফরিদ দরগায় বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হন। মাজারটি ছিল ১২০০ বছরের পুরোনো। এই মাজারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
এক বৈঠকেই চুক্তি হওয়ার আশা কেউ করেনি: ইরানযুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে চূড়ান্ত কোনো চুক্তি না হলেও কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, দুই দেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, তবে দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানেরদীর্ঘ বৈঠকে সমঝোতায় পৌঁছাতে না পারলেও ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। খবর আলজাজিরার।
মূল শর্তে দুই মেরুতে যুক্তরাষ্ট্র-ইরান, ম্যারাথন বৈঠকেও হলো না সমঝোতাদীর্ঘ আলোচনায়ও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে বিভিন্ন শর্তে আলোচনা করে দু’পক্ষ। তবে মূল শর্তগুলোতে একমত হতে না পারায় সমঝোতা ছাড়াই শেষ হয়ে ঐতিহাসিক এই বৈঠক। খবর আলজাজিরা ও বিবিসির।
যুক্তরাষ্ট্র-ইরান ৪৭ বছর পর সরাসরি আড়াই ঘণ্টা বৈঠকপাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান-পাকিস্তানপাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা চলছিল বলে পাকিস্তান সরকারের সূত্রের বরাতে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু, গুরুত্ব যেসব বিষয়েমধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা চলছে বলে জানায় আল জাজিরা।
ইরানের দাবি ‘জব্দ হওয়া সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র’, অস্বীকার ওয়াশিংটনেরপাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার শুরুর আগে কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে দাবি করেছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র।
মতামতপাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা কমার সম্ভাবনা কতখানি?ইরান যুদ্ধের সাময়িক যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পাকিস্তান যখন বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে, ঠিক সে সময়ে চীনের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা অনেকটা নীরবেই শেষ হয়েছে। ইরান যুদ্ধের ডামাডোলে পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের ঘটনা তেমন প্রচার পায়নি।
ইরান-যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকইসলামাবাদে শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে অনুষ্ঠিত এই দুই বৈঠকের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার।
‘ইসরায়েল ফার্স্ট’ নীতি ত্যাগ করে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে মনযোগ দেওয়ার আহ্বান ইরানেরপাকিস্তানের ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার ফলাফল পুরোপুরি যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে বলে মনে করে ইরান। দেশটির নীতিনির্ধারকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যদি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেন, তবে উভয়ের জন্য লাভজনক একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার পাঁচ বড় বাধাপাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। প্রস্তুত করা হয়েছে ভেন্যু, জোরদার করা হয়েছে নিরাপত্তা। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজক হিসেবে পাকিস্তান যথেষ্ট আশাবাদী। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদল, ‘শান্তি ফেরার সুযোগ’ বলছেন শাহবাজ শরিফমধ্যপ্রাচ্যে সংঘাত স্থায়ীভাবে বন্ধে একটি যুদ্ধবিরতির আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এজন্য দুই দেশের প্রতিনিধিরা এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বাড়ছে অনিশ্চয়তাযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইরানের মিত্র লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই জবাবে হরমুজ প্রণালিতে আবার কড়াকড়ি আরোপ করেছে ইরান।
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদলের অবস্থান নিয়ে ধোঁয়াশাযুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল।