পোশাকশিল্পের প্রযুক্তি ও যন্ত্র নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী শুরুতৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্র ও প্রযুক্তি বিষয়ে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনীটি উদ্বোধন করা হয়।
করছাড় সীমিত হলেও ব্যবসা সহজ করার আশ্বাস অর্থমন্ত্রীরআসন্ন জাতীয় বাজেটে আয়কর ও মূল্য সংযোজন করের ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী বড় ধরনের ছাড় দেওয়া সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের বাধা ধাপে ধাপে দূর করা হবে।
সুদের হার এক অঙ্কে নামানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রীদেশে বিনিয়োগ বাড়াতে ও শিল্প খাতকে টিকিয়ে রাখতে ব্যাংকঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চ সুদের কারণে বস্ত্র ও তৈরি পোশাকসহ শ্রমনির্ভর শিল্পগুলো চাপে রয়েছে। সরকার এই পরিস্থিতি পরিবর্তনে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৪ টাকাবোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের লিটারেও ৪ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হবে ১৭৯ টাকায়।
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপপ্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।
বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকবাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগ্লির সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে এই বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ঢাকায় ২৯ এপ্রিল শুরু টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি মেলারাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২৯ এপ্রিল শুরু হবে দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি মেলা। চার দিনব্যাপী এই আয়োজন চলবে ২ জুন পর্যন্ত। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ডাইস, কেমিক্যালস এবং অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে।
বন্ধ ছয় পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়া হচ্ছেরাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় সচল করে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আরও ছয়টি পাটকল বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাজারে কৃত্রিম সংকট বা কারসাজি সরকার বরদাশত করবে না: বাণিজ্যমন্ত্রীবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। তিনি বলেন, ‘এটি ১৮ কোটি মানুষের দেশ। কোনো গোষ্ঠী বা ব্যক্তি বাজারকে জিম্মি করতে পারবে না।’
তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (২০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে তাঁর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, তেলের দাম সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলে মূল্যস্ফীতি সেভাবে বাড়বে না।
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এফবিসিসিআইকে ‘অরাজনৈতিক’ করার তাগিদ বাণিজ্যমন্ত্রীরফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্নবাণিজ্যসচিব মাহবুবুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটনের সচিবনিবাস প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুরের গাছা এলাকায় তাঁকে দাফন করা হবে।
বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তরবাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ব্যবসা সহজ করায় জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রীদেশের অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সুশাসন ও স্বচ্ছতায় জোর দিচ্ছে সরকার। একই সঙ্গে ব্যবসা সহজ করায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এসএমই খাতে ২ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারেরবাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে বরাদ্দের পরিমাণ ২ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা করছে সরকার।
ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠক, বাড়ছে না ভোজ্যতেলের দামভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক ও বাজারের অস্থিরতা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে তিনি এই নিত্যপণ্যের দাম না বাড়ানোর কথা জানিয়েছেন।
কৃষি ও পোলট্রি খাতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়ার জ্যাপফাবাংলাদেশের কৃষি ও পোলট্রি খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়াভিত্তিক বহুজাতিক কৃষি প্রতিষ্ঠান ‘জ্যাপফা পিটিই’। বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান রেনালদো সান্তোসা এই আগ্রহের কথা জানান।