চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে পাঁচ প্রার্থী কোটিপতিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত পাঁচজন কোটিপতি রয়েছেন। প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী সম্পদের বিবরণ দিয়েছেন প্রার্থীরা।
গণঅভ্যুত্থান-পরবর্তী দেশে লক্ষ্য যখন গণতন্ত্রে উত্তরণএ ধরনের একটি নির্বাচন ছাড়া তো গণতন্ত্রে উত্তরণের কোনো সুযোগ নেই। ‘রাষ্ট্র সংস্কারে’ হাত না দিলেও হতো; সেই পথে পরে অগ্রসর হওয়াটাও অসম্ভব ছিল না। কিন্তু নির্বাচন সুসম্পন্ন করার কোনো বিকল্প নেই। তবে সরকার স্থির করেছিল, সংস্কারে সুস্পষ্ট অগ্রগতি এনে তবেই নির্বাচন।
নাটোর-৩তিন শিক্ষক প্রার্থীর লড়াই, জোটের সিদ্ধান্তের অপেক্ষায় এনসিপিচলনবিল অধ্যুষিত এই আসনে এবার লড়াই হচ্ছে মূলত তিনজন ‘শিক্ষক’ প্রার্থীর মধ্যে। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী অধ্যাপক জার্জিস কাদির বাবু রাজনৈতিক নবীনত্ব এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতার কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছেন ব
‘আমাকে আংকেল ডাকবা’, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমান২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান।
বগুড়া-৬বগুড়ায় তারেক রহমানকে জয়ী করতে মাঠে বিএনপি, জয়ী হতে আশাবাদী জামায়াতওসারা দেশের মতো বগুড়া জেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে বগুড়া-৬ (সদর) আসন। এই আসনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে প্রার্থী হিসেবে পেয়ে সদর উপজেলার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ভোটের অঙ্ক কি পুরোনোটাই আছেপ্রশ্ন হলো, পঁচিশ বছর আগের হিসাব দিয়ে এ বছরের নির্বাচনের ফলাফল সম্পর্কে কোনো ধারণা করা বা কোনো উপসংহারে পৌঁছানো যৌক্তিক কি না। উপরন্তু আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপির জোটবদ্ধ হওয়া যে বিএনপির ওপর বাড়তি চাপ তৈরি করেছে এবং দেশের জোটের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ ও সমীকরণ তৈ
বিএনপি নেতা ডাবলুর জানাজায় হাজারো মানুষ, ‘হত্যার’ বিচার দাবিচুয়াডাঙ্গার জীবননগরে ‘যৌথবাহিনীর’ হেফাজতে থাকা অবস্থায় মৃত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এই জানাজায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মৃতের স্বজনসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
রাজশাহী-১চাদর ও মাফলার বিতরণ: রাজশাহীতে বিএনপি প্রার্থীকে শোকজরাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। একইসঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে স্বশরীরে আদালতে তলব করা হয়েছে।
নাটোর-৩সিংড়ায় এনসিপির পালে জোটের হাওয়া, বিএনপির গলার কাঁটা ‘বিদ্রোহী’ দাউদারনির্বাচনী মাঠে নাটোর-৩ (সিংড়া) আসনের চিত্র এখন অনেকটা পরিষ্কার। জোটের সমীকরণে এই আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী না রেখে এনসিপিকে সমর্থন দেওয়ায় নির্বাচনী মাঠে নতুন শক্তির উদয় হয়েছে। এনসিপি মনোনীত প্রার্থী অধ্যাপক এস এম জার্জিস কাদির বাবু এখন জোটের একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে।
পাবনা-১বাবার চেয়েও বেশি ভোটে জয়ের আত্মবিশ্বাস নিজামীপুত্র মোমেনের, বাধা সীমানা জটিলতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে দেশজুড়ে। তবে সীমানা জটিলতা ও আইনি লড়াইয়ের কারণে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই স্থগিতাদেশের ফলে নির্বাচনী উৎসবে ভাটা পড়লেও ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তৎপরতা চালাচ্ছেন প্রার্থীরা।
নাটোর-২ভোটের সমীকরণে দুলু ‘অপ্রতিদ্বন্দ্বী’, নতুন ভোটারদের মন জয়ে মরিয়া জামায়াত৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া।
ভ্যান-রিকশা চালকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির নমনীয় অবস্থান চায় বিএনপিসংবিধানে উদ্ধৃতি দিয়ে বিএনপি বলছে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তবে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। অতএব এ বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা বা জটিলতা সৃষ্টি না করে নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করা উচিত।
বিএনপি নেতার মৃত্যু দুঃখজনক, সেনাসদস্যদের প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন: আইএসপিআরশামসুজ্জামান ডাবলুর মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ ঘটনায় এরইমধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুলচুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে এবং এতে তাঁর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন।
সাতক্ষীরা-৩ এ বিএনপির বিদ্রোহী ফেরায় বদলে গেল ভোটের হিসাব, সুবিধাজনক অবস্থানে জামায়াতসাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলমের বাতিল হওয়া মনোনয়ন আপিল শুনানিতে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করায় বদলে গেছে ভোটের সমীকরণ। এ সিদ্ধান্তের ফলে নির্বাচনী মাঠে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
তারেক রহমানের অনুরোধে সরে দাঁড়ালেন বিএনপি নেতা, জোটের প্রার্থী পার্থঅবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি নেতা গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে।