মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে সামষ্টিক অর্থনীতি চ্যালেঞ্জেউচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও বিনিয়োগ স্থবিরতায় ঢাকার সামষ্টিক অর্থনীতি চাপে রয়েছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে আইন সহজ করার আশ্বাস অর্থ উপদেষ্টারদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি ও বিনিয়োগ-সংশ্লিষ্ট সব ধরনের আইন-কানুন সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বাণিজ্য ঘাটতি কমাতে সরাসরি চীনা বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীরবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে চীনা প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন। এসময় তিনি বন্ধ রাষ্ট্রীয় মিল-কারখানা পুনরুজ্জীবন, পাট খাতের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজ শিল্পায়নে চীনা বিনিয়োগের আহ্বান জানান।
সরাসরি বিদেশি বিনিয়োগ এক বছরে বেড়েছে ৩৯ শতাংশবাংলাদেশে বিদেশি বিনিয়োগের খরা কাটতে শুরু করেছে। ২০২৫ সালে ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বা সরাসরি বিদেশি বিনিয়োগ ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
শিল্পখাতে বিনিয়োগের হালনাগাদ জরিপ শুরু করছে বিডাদেশের শিল্পখাতে বিনিয়োগ পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরতে নতুন জরিপ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সরকারের কাছে উপস্থাপিত বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনিয়োগ বাড়াতে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকবাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানো ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরি-শার্লের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সুদের হার এক অঙ্কে নামানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রীদেশে বিনিয়োগ বাড়াতে ও শিল্প খাতকে টিকিয়ে রাখতে ব্যাংকঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চ সুদের কারণে বস্ত্র ও তৈরি পোশাকসহ শ্রমনির্ভর শিল্পগুলো চাপে রয়েছে। সরকার এই পরিস্থিতি পরিবর্তনে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
কাঁচামালে শুল্ক কমানো ও ভ্যাটে প্রণোদনা চায় বিনিয়োগ কর্তৃপক্ষআসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে কাস্টমস শুল্ক ও ভ্যাট কাঠামোয় বড় ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছে।
চীনে নতুন বাণিজ্য সম্ভাবনা খুঁজছে ডিসিসিআইচীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ সোর্সিং ফেয়ার’-এ অংশ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল। নতুন বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা খোঁজার লক্ষ্য নিয়ে তাঁরা এ মেলায় যোগ দিয়েছেন।
অর্থনীতির অদৃশ্য স্নায়ুকেন্দ্র: সাবমেরিন ক্যাবল বিপর্যয়ে কতটা প্রস্তুত ব্যাংকিং খাতবিশ্বায়নের এই যুগে অর্থনীতির প্রকৃত প্রাণরস প্রবাহিত হয় এক অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে। এই নেটওয়ার্কটি সমুদ্রের তলদেশে বিছিয়ে রাখা ফাইবার অপটিক সাবমেরিন ক্যাবল দিয়ে গঠিত। এগুলোই আন্তর্জাতিক ডেটা আদান-প্রদান এবং ব্যাংকিং লেনদেনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। ব্যাংক, বিনিয়োগ সংস্থা, ক্রিপ্টো এক্সচেঞ্জ এব
ড. আব্দুর রাজ্জাকের কলামঋণ খেলাপিদের তালিকা প্রকাশই যথেষ্ট নয়, প্রয়োজন কঠোর ব্যবস্থাসম্প্রতি জাতীয় সংসদে দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। এই ঘটনার নিঃসন্দেহে একটি প্রতীকী ও নীতিগত গুরুত্ব রয়েছে। তবে এই তালিকা প্রকাশের প্রকৃত তাৎপর্য তখনই অনুধাবন করা যাবে, যখন তালিকাভুক্ত এসব খেলাপির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন,
কৃষি ও পোলট্রি খাতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়ার জ্যাপফাবাংলাদেশের কৃষি ও পোলট্রি খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়াভিত্তিক বহুজাতিক কৃষি প্রতিষ্ঠান ‘জ্যাপফা পিটিই’। বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান রেনালদো সান্তোসা এই আগ্রহের কথা জানান।