এম হুমায়ুন কবিরের নিবন্ধপশ্চিমবঙ্গে বিজেপি সরকার বাংলাদেশের জন্য কী বার্তা দেয়?ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল এক ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জিতে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মমতার জরুরি বার্তা, ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতব’দলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেছেন, মন খারাপের কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ।
ইন্ডিয়া টুডের বিশ্লেষণরজনীকান্ত-কমল হাসান যা পারেননি, তা-ই করে দেখালেন বিজয়তাঁর নামের মধ্যেই রয়েছে ‘জয়’। অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল ‘টিভিকে’ তামিলনাড়ুর ভোট গণনায় এখন পর্যন্ত ১০০-রও বেশি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গে ভোট গণনা চলছে, বিজেপি-তৃণমূল ‘হাড্ডাহাড্ডি’ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিধানসভার মোট ২৯৪টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১০৬ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৮ আসনে। খবর ইন্ডিয়া টুডে।
বোরকা পরা নারীকে নিপীড়নের ভিডিওটি ভারতেরসিসিটিভি ফুটেজে দেখা যায়, সরু গলিপথে বোরকা পরা এক নারীকে টুপি-পাঞ্জাবি পরা এক ব্যক্তি যৌন হয়রানি করে পালিয়ে যাচ্ছেন।
মণিপুর সহিংসতা: তিন বছরেও খোঁজ মেলেনি ৩০ জনেরভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। তিন বছর আগে আজকের দিনে রাজ্যে জাতিগত সহিংসতা হয়। ওই সহিংসতায় এখনো সন্ধান মেলেনি ৩০ জনের। তাঁরা সবাই উপত্যকা এলাকার বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পরিবার সরকারের কাঝে জরুরি পদক্ষেপ দাবি করেছে।
আল-জাজিরার এক্সপ্লেইনারসমরাস্ত্রে সবচেয়ে বেশি টাকা ঢালছে কারা২০২৫ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা পাঁচ দেশ হলো যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি এবং ভারত।
আল-জাজিরার বিশ্লেষণভারত কেন বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়তে চাচ্ছেঅবিশ্বাস্য মনে হলেও সত্যি। বাংলাদেশ ও ভারতের দীর্ঘ সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে অনুপ্রবেশ ঠেকাতে এবার বিষধর সাপ ও ভয়ংকর কুমির ছেড়ে দেওয়ার কথা ভাবছে ভারত!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনভোট গণনার আগেই উত্তেজনা, ইভিএম জালিয়াতির অভিযোগ মমতারপশ্চিমবঙ্গে বিধানসভার ভোট গণনার আগে ইভিএম কারচুপির অভিযোগে তৃণমূল ও নির্বাচন কমিশনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গণনাকেন্দ্র পরিদর্শন করে জালিয়াতির অভিযোগ তুললে পরিস্থিতির আরও অবনতি হয়।
ঢাকায় ভারতীয় নারীর মৃত্যু, আঘাতের চিহ্ন নিয়ে প্রশ্নরাজধানীতে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে মৃত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয় স্বজনেরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ব্যাংকের চাহিদা মালিক, বোনের কঙ্কাল নিয়ে হাজির ভাইব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ম্যানেজারের কক্ষে হাজির হয়েছেন এক ব্যক্তি। ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় এই ঘটনা ঘটেছে।
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, শিগগির যোগদানভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে ভারত সরকার। তিনি শিগগির ঢাকায় যোগদান করবেন বলেও জানিয়েছে ভারত সরকার।
জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিতএকবিংশ শতাব্দীর বিশ্বব্যবস্থায় জ্বালানি নিরাপত্তা কেবল অর্থনৈতিক ইস্যু নয়, বরং এটি জাতীয় সার্বভৌমত্ব ও ভূ-রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী বিশ্ব পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিশেষ করে লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও চলাচলে প্রতিবন্ধকতা,
প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই মারা গেছেনভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার (২৬ এপ্রিল) দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।
ভারতকে ‘নরকের গর্ত’ বলা মন্তব্য শেয়ার করলেন ট্রাম্প, নয়াদিল্লির প্রতিবাদভারতকে ‘হেলহোল’ বা ‘নরকের গর্ত’ মন্তব্য করা করা একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যটিকে ‘অজ্ঞতাপ্রসূত, অনুচিত ও রুচিহীন’ বলে অভিহিত করেছে।
ভারতের স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনার চিন্তাভারতের স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনার চিন্তা করছে সরকার। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি বিদ্যুৎ বিভাগ এমন একটি প্রস্তাব পর্যালোচনাও করছে।
বাংলাদেশে হাইকমিশনার নিয়োগে ভারতের দৃষ্টিভঙ্গিতে নতুন কী আছেবাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে পরবর্তী মিশনে বেলজিয়ামের ব্রাসেলসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে আগেই, যেখান থেকে তিনি সমগ্র ইউরোপীয় ইউনিয়ন কাভার করবেন। এদিকে গত ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ঐতিহাসিক অর্থনৈতিক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।