টেকনাফে সম্পদের জন্য দুই ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগকক্সবাজারের টেকনাফে পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধে দুই ছেলের মারধরে বাবা কালা মিয়ার (৭০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়ার মৃত্যুতে দুই ছেলে শাকের আলম ও মনির আলমকে অভিযুক্ত করেছে তাঁদের বোন।
শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সভাপতিকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধেসাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুরের বিরুদ্ধে।
ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে দুই তরুণীকে হেনস্তার অভিযোগ, তদন্তে কমিটিদুই তরুণীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের পর তা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিস।
ঢাবি শিক্ষার্থীকে মারধরে চার পুলিশ ক্লোজডরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধরে জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িক প্রত্যাহার) করা হয়েছে।
ঢাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাওঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুদ্দীনকে পুলিশের মারধরের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের অপসারণ ও বিচার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তারা।
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহতগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত শেষ রাতে উপজেলার খোর্দ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ফেনীর আলোচিত জুলাইযোদ্ধাকে পিটুনি, অভিযোগ বিএনপির দিকেত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরদিন ফেনীতে সায়েম উদ্দিন নামে এক তরুণকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার দাগনভূঞা উপজেলার কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলা হয়।
ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে বিএনপি নেতার থাপ্পড়রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর করেছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নীলফামারীতে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনীলফামারীর সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে প্রতারণা মামলার আসামি মহসিন আলী মন্টুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে।
যুবককে পিটিয়ে হত্যার পর ‘ডাকাত’ আখ্যা দিয়ে মিষ্টি বিতরণনোয়াখালীর কবিরহাট উপজেলায় মিজানুর রহমান ওরফে রনি (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাঁকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে স্থানীয় বাজারে মিষ্টি বিতরণ করেছে এক দল যুবক।
স্বামীর সঙ্গে বিতণ্ডা, বাস চালককে মারধরের অভিযোগ এএসপির বিরুদ্ধেনওগাঁর সাপাহারে সিটবিহীন টিকিটে বাসযাত্রাকে ঘিরে বাকবিতণ্ডার জেরে এক বাসচালককে অফিসে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। গত রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিহারে ‘বাংলাদেশি’ সন্দেহে রাজমিস্ত্রিকে মারধর, হত্যাচেষ্টার মামলাভারতের বিহারের মধুবনী জেলায় ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ নিশ্চিত করেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি বাংলাদেশি নন, তিনি বিহারেরই সুপল জেলার বাসিন্দা। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ।