লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজই কথা বলবেন নেতানিয়াহু, দাবি ইসরায়েলেরইসরায়েলের মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল জানিয়েছেন, আজকের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।
আবার বসছে ইসরায়েল-লেবানন, ট্রাম্পের ঘোষণা ‘আগামীকালই হবে’ইসরায়েল ও লেবানন আবার বৈঠকে বসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমানোর চেষ্টা করছেন তিনি।
আলোচনায় বসলেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলযুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতেরা ওয়াশিংটন ডিসিতে আলোচনায় বসার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। মঙ্গলবার (১৪ এপ্রিল) একদিকে যখন আলোচনা চলছিল, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এদিন দিনভর ইসরায়েলের বিমান হামলা চলেছে এবং রাতেও তা অব্যাহত রয়েছে।
লেবাননে আক্রান্ত কনভয়, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালিরইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান।
ইসরায়েলের-লেবানন বৈঠক আজ, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীচলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে লেবানন। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে দেশ দুটির রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার।
ইসরায়েলে ১৫০০ বছরের পুরোনো চার্চে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় প্রায় ১৫০০ বছর পুরোনো একটি বাইজেন্টাইন চার্চের ধ্বংসাবশেষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোঁড়া রকেট আঘাত হেনেছে। রোববার (১২ এপ্রিল) ইসরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটি (আইএএ) ঘটনাটি প্রথম প্রকাশ করে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৬ জন নিহত হয়েছে। রোববার (১২ এপ্রিল) দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের টায়ার জেলার মারউব শহরে ইসরায়েলি হামলায় ওই ৬ জন প্রাণ হারান। খবর আলজাজিরার।
সবার চোখ যখন ইরান-লেবাননে, ফিলিস্তিনে তখন কী ঘটছেবিশ্বের মনোযোগ এখন যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এবং লেবাননে ইসরায়েলের চলমান হামলার দিকে। অন্যদিকে, ফিলিস্তিনের গাজায় ছয় মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি স্থিতিশীলতা আনতে পারেনি।
ইসরায়েলি হামলায় লেবাননে গেল বাংলাদেশির প্রাণ, ফরিদপুরে মাতমলেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত দিপালী খাতুনের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে।
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বাড়ছে অনিশ্চয়তাযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইরানের মিত্র লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই জবাবে হরমুজ প্রণালিতে আবার কড়াকড়ি আরোপ করেছে ইরান।
ইসরায়েল-লেবানন সংলাপের আভাস, যুদ্ধবিরতির শর্ত নাকচ তেলআবিবেরলেবাননের সঙ্গে সম্ভাব্য আলোচনায় আগ্রহ দেখালেও যুদ্ধবিরতির বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ইসরায়েল। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আগামী সপ্তাহে ওয়াশিংটনে রাষ্ট্রদূত পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
লেবাননজুড়ে ইসরায়েলি হামলা চলছেই, হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থারযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার সকালেও দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও ইসরায়েলের অন্তত দুটি শহর লক্ষ্য করে রকেট ছুড়েছে। খবর আলজাজিরার।
সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত দাবি সিপিজেরসিপিজে জানায়, আন্তর্জাতিক আইনে সাংবাদিকরা বেসামরিক নাগরিক হিসেবে সুরক্ষিত। ফলে তাদের লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলা স্পষ্টতই যুদ্ধাপরাধের আওতায় পড়ে এবং এ ধরনের ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
ইসরায়েলি হামলায় নিহত ২৫৪, রকেটে জবাব হিজবুল্লাহরযুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের হামলায় এখন পর্যন্ত লেবাননে ২৫৪ জন নিহত হয়েছে। এই হত্যাযজ্ঞের জবাবে উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। একদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি অবস্থান চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২৫৪লেবাননজুড়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে শতাধিক স্থানে চালানো এই সমন্বিত হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। রাতে লেবাননের সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলকে না থামালে যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি ইরানেরযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর প্রতিবাদে চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ ও তাসনিম এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।