এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানামানহানির মামলায় সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (চৌহালী আমলি আদালত) সুমন কর্মকার এ পরোয়ানা জারির আদেশ দেন।
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আন্তত ১০ জন।
আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলাবিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটূক্তি করার অভিযোগে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মামলা হয়েছে।
সিরাজগঞ্জে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবনসিরাজগঞ্জ সদর উপজেলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ১সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধু ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। গৃহবধূ নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করেছে।
সিরাজগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ২ বিএনপিকর্মী নিহতসিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।
তৃণমূলে সেবা পৌঁছাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুততম সময়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে তাঁদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে।
সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যায় তিনজনের আমৃত্যু কারাদণ্ডসিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শাকিল, সম্পাদক হুমায়ুনসিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাকিল শরিফুল হায়দার (রফিক সরকার) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর কর্নেল।
ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো খালেদা জিয়াভোট দিতে গিয়ে হঠাৎ প্রসববেদনা। কেন্দ্রের পাশের একটি কক্ষে নেওয়া হলো অন্তঃসত্ত্বা মাকে। কিছুক্ষণ পরই পৃথিবীর আলো দেখল এক কন্যাশিশু। সিরাজগঞ্জের সেই ভোটকেন্দ্রে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হয়েছে খালেদা জিয়া।
ভোটারদের হুমকি-মারধরের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিতসিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দলীয় দুই নেতার সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহবধূ নিহতসিরাজগঞ্জ পৌর এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রিকশাচালক।