সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের সিদ্ধান্ত গণআকাঙ্ক্ষার পরিপন্থী: এনসিপিসুপ্রিম কোর্ট সচিবালয় রহিত করা এবং সেখানে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহার করার সরকারি সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য বা নীল প্যানেল। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের ১৩টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে কেবল একজন সদস্য পদে বিজয়ী হয়েছেন।
কজলিস্ট ছোট করার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশহাইকোর্টে মামলার কার্যতালিকা (কজলিস্ট) ছোট করার তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাঁরা বলছেন, এতে বিচারপ্রার্থী ও আইনজীবী উভয়ই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ফেসবুকে বিচারপতিদের নিয়ে কুৎসা, সহকারী রেজিস্ট্রার বরখাস্তপ্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: মনোনয়ন বাতিলের এখতিয়ার নিয়ে প্রশ্ন প্রার্থীদেরসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ৪০ জনের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবীরা। বর্তমান কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাঁরা বলেছেন, এই কমিটির মনোনয়ন বাতিলের কোনো এখতিয়ার নেই।
বিচারপতিদের অবসরের বয়স কমানোর পক্ষে নন আইনমন্ত্রীসুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কমানোর পক্ষে নন, বরং অভিজ্ঞতা কাজে লাগাতে এই বয়সসীমা আরও বাড়ানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি সুপ্রিম কোর্ট পরিচালনার সিদ্ধান্ত স্থগিতজ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ৪০ মনোনয়নপত্র বাতিল ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, উত্তেজনাসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪০ জনের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
ভার্চ্যুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভসপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চ্যুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার এবং সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টে ভার্চ্যুয়াল শুনানি, অফিস সূচিতেও বদলজ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্টবর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করে সংসদে বিল পাসজাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল-২০২৬’ পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এই বিল পাসের ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫’ বাতিল হয়ে গেল।