আন্দোলন চালিয়ে যান, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি: পাহলভিইরানের স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভি বিক্ষোভকারীদের আরও দুটি রাত বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং শহরের প্রাণকেন্দ্র দখলের রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি জ্বালানি ও পরিবহন শ্রমিকদেরও দেশব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন।
রাশিয়া বা চীনের দখলের আগেই আমরা গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্পসম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ন্যাটো সদস্য ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার কথা বিবেচনা করছে। তবে বিকল্প হিসেবে জবরদখলের বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না।
ইসরায়েলে কী হচ্ছে, হঠাৎ নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়াহঠাৎ করেই ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েল থেকে তিনটি ফ্লাইটে করে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ফ্লাইটগুলোতে করে রুশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সরানো হয়েছে।
ইরানে গুলিতে নিহত ২ শতাধিক: টাইম ম্যাগাজিনইরানে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বিক্ষোভে সরকারি বাহিনী গুলি ছুড়েছে। এতে অন্তত ২১৭ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।
বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছেন: খামেনিইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের ‘সমস্যা সৃষ্টিকারী’ আখ্যা দিয়েছেন এবং তাঁরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন।
এক দিনেই ইরানের বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহতসরকারবিরোধী তীব্র আন্দোলনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সহিংস বিক্ষোভ সামলাতে গিয়ে এলিট ফোর্স বিপ্লবী গার্ডের আট সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে সহিংসতায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
খামেনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন, দাবি ট্রাম্পেরইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ খামেনিরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে চলমান বিক্ষোভ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তার জবাবে শুক্রবার (৯ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।
আর্থিক দাবি থেকে খামেনির পতনের ডাক: পাল্টে গেছে ইরানের বিক্ষোভের ভাষাইরানের রাজধানী তেহরানে শপিংমলে দোকানের শাটার নামানোর মধ্য দিয়ে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, তা আর নিছক অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নেই। মাত্র ১০ দিনের ব্যবধানে সেই আন্দোলনের ভাষা ও স্লোগান নাটকীয়ভাবে পাল্টে গেছে।
ইরানে ৪৫ বিক্ষোভকারী নিহত, পতনের দ্বারপ্রান্তে খামেনির শাসন?ইরানের ১৩তম দিনের মতো চলছে সরকার বিরোধী আন্দোলন। ইরানি রিয়ালের বিনিময় মান কমা ও গভীর অর্থনৈতিক সংকটের জেরে প্রথমে ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছিল। সেই আন্দোলনে পরে যোগ দেয় সাধারণ মানুষসহ নানা পেশার মানুষ।
আন্তর্জাতিক আইন নিয়ে মাথা ব্যথা নেই ট্রাম্পেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন কর্মকাণ্ড দিয়ে প্রকাশ করেছেন তিনি আন্তর্জাতিক আইনের ধার ধারেন না। এবার প্রকাশ্যেই বলেছেন, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।
ইরানে সরকার পতন চান, তবে পাহলভিকে চান না ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পতনের ব্যাপারে ইতিবাচক হলেও, দেশটির নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা শাহা পাহলভির সঙ্গে দেখা করতে চান না।
বিক্ষোভে উত্তাল ইরান, দেশব্যাপী ইন্টারনেট বন্ধইরানি রিয়ালের ব্যাপক দরপতনসহ গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত ইরান বিক্ষোভে উত্তাল। এ বিক্ষোভের জেরে ক্রমশ চাপ বাড়ছে সরকারের ওপর। এরই মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে ইন্টারনেট বিচ্ছন্ন রয়েছে দেশটিতে।
ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদোমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভেনেজুয়েলার বিরোধীয় দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সেই জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদো।
গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ নিলে ট্রাম্পের বিরুদ্ধে পদক্ষেপ নেবে মিত্ররাযুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করতে চায়, সে পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় নেতারা (ফ্রান্স ও জার্মানিসহ) পরিকল্পনা শুরু করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে জার্মান সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলাকে কীভাবে দেখছে মার্কিন জনগণবার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, মাত্র এক-তৃতীয়াংশ আমেরিকান এই সামরিক অভিযানকে সমর্থন করেছেন। তবে ৭২ শতাংশ উত্তরদাতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই আক্রমণের ফলে ভেনেজুয়েলায় ‘অপ্রয়োজনীয়ভাবে’ জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র।
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটকমালয়েশিয়ার একটি সাবান তৈরির কারখানা থেকে অর্ধ শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে অন্তত ২৬ জন বাংলাদেশি রয়েছেন। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।