ওড়িশায় বাঙালি গ্রাম পুড়িয়ে দিল আদিবাসীরাভারতের ওড়িশার মালকানগিরি জেলায় অবস্থিত একটি বাঙালি গ্রাম পুড়িয়ে দিয়েছে সশস্ত্র আদিবাসীরা। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। এসময় আদিবাসীরা বাঙালিদের ওপরও আক্রমণ চালায়।
সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ, নিহতের সংখ্যা বাড়ছেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তসংঘাত আরও তীব্র হয়েছে। প্রাথমিক গোলাগুলির পর সংঘর্ষ এখন ব্যাপক কামান ও বিমান হামলা এবং স্থল অভিযানে রূপ নিয়েছে। এতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারিজাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিথি যাদের কাছে এখনো ‘ঈশ্বর’পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়ালগত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
আসাদ পরিবারের পতনের এক বছর পরে কেমন আছে সিরিয়াসিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
ইসরায়েল-হামাস কি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছেহামাস শিগগিরই গাজায় থাকা শেষ ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের সুবিধার্থে তারা অস্ত্র ব্যবহারে ‘বিরতি’ নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘর্ষ, নিহত ২ফের সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ড বলেছে, কম্বোডিয়ার সীমান্তরক্ষীদের গুলির জবাবে তারা দেশটির ভেতরে সামরিক অবস্থানগুলোতে বিমান হামলা চালিয়েছে। তবে কম্বোডিয়াও থাইল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।
পেরির প্রেমে মত্ত ট্রুডো ভোলেননি প্রাক্তনকেওকানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেমের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ পেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে এই সম্পর্কে আনুষ্ঠানিক ‘স্বীকৃতি’ দিয়েছেন কেটি পেরি নিজেই। তবে এই নতুন সম্পর্কের আলোচনার মধ্যেই ফিরে আসছে ট্রুডোর ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের বিচ্ছে
পশ্চিমবঙ্গে নির্বাচনে ধর্মীয় উসকানি‘বাবরি মসজিদের’ ভিত্তির পাল্টায় গীতা পাঠ বিজেপিরআজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে সাংবাদিকদের হুমায়ুন কবীর বলেন, ফেব্রুয়ারিতে আমি এক লাখ লোকের কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবো।
কানাডা-যুক্তরাষ্ট্রে ৭.০ মাত্রার ভূমিকম্পকানাডার ইউকন ও যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলের দূরবর্তী ও কম জনবসতিপূর্ণ সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার। ফলে বিস্তৃত এলাকায় এ কম্পন অনুভূত হয়।
শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চালাল রাশিয়াযুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ওপর অন্যতম বড় আকারের আকাশ হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলা চালানো হয় যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে কিছু অগ্রগতির কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ভারতের গোয়ার নাইটক্লাবে আগুন, পর্যটকসহ ২৫ জনের মৃত্যুভারতের গোয়া রাজ্যের উত্তর গোয়ার অরপোরা এলাকায় জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ ভয়াবহ আগুনে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত প্রায় ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুরুতে পুলিশ ধারণা করছিল, রান্নাঘরের কাছে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
গাজায় একমুখী প্রবেশপথ খোলার ঘোষণা ইসরায়েলের, মুসলিম বিশ্বের উদ্বেগফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিসরে স্থানান্তরের লক্ষ্যে রাফাহ ক্রসিং একদিক থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম ও আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা।
সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলিসীমান্তে পাকিস্তানের সেনাদের সঙ্গে আফগানিস্তানের সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দিল্লিতে পুতিন-মোদি শীর্ষ বৈঠক শুরুরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে একদিনের শীর্ষ বৈঠক শুরু করেছেন। আলোচনায় বাণিজ্য বাড়ানো ও ইউক্রেন যুদ্ধ–সম্পর্কিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রধানভাবে উঠে আসবে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পুতিনের এটি প্রথম ভারত সফর।
গাজার ‘গাদ্দার’ আবু শাবাবের যে পরিণতি হলোইসরায়েল সমর্থিত ফিলিস্তিনের গাজার সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফোর্সেস’ নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন। পপুলার ফোর্সেস এবং ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।