৮ বছর পর ইরানের তেল বিক্রির মার্কিন নিষেধাজ্ঞা উঠলসুইজারল্যান্ডে ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনার পর ইরানের ওপর থেকে সাময়িকভাবে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জুন) মার্কিন ট্রেজারি বিভাগ এ সংক্রান্ত ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।
মমতাকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের দখল নিল বিদ্রোহীরামমতা ব্যানার্জিকে সরিয়ে বিধায়ক অরূপ রায়কে ‘তৃণমূল কংগ্রেস’- এর নতুন চেয়ারম্যান ঘোষণা করেছে দলটির বিদ্রোহী অংশ। সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি পাঁচতারকা হোটেলে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর সভায় কণ্ঠভোটে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়। এরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে।
ভারতে কোচিং সেন্টারে আগুনে ১৪ শিক্ষার্থীর করুণ মৃত্যুভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌর একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে।
স্টারমার গেলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে এবার কেব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা•সুইজারল্যান্ড ছেড়েছে ইরানের মূল প্রতিনিধি দল১৮ ঘণ্টাব্যাপী উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষে সুইজারল্যান্ড ছেড়েছে ইরানের প্রতিনিধি দল। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার। দুপক্ষই ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ ছাড়ছেন স্টারমারপদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন লেবার পার্টির দলনেতার পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন। সোমবার (২২ জুন) ডাউনিং স্ট্রিটে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
চূড়ান্ত চুক্তির জন্য ৬০ দিনের রোডম্যাপে সম্মত যুক্তরাষ্ট্র-ইরানসুইজারল্যান্ডে টানা ১২ ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠকের পর, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্য দিয়ে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনার প্রথম দফা শেষ হয়েছে।
ইরানের কাছে ট্রাম্পের হুমকির ‘কানাকড়ি’ মূল্য নেইইরান কোনো চুক্তি না করলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে হরমুজ প্রণালির দখল নেবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আমরা আমেরিকানদের হুমকিকে মোটেও গুরুত্ব দিই না।
ইরান প্রতিনিধিদের ট্রাম্প, দেশ না থাকলে ফিরবেন কইসুইজারল্যান্ডে অবস্থানরত ইরানের মধ্যস্থতাকারী প্রতিনিধিদলকে দেশহীন করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘তোমরা যদি হরমুজ বন্ধ করো তবে তোমাদের কোনো দেশ থাকবে না, এমনকি নিজেদের দেশেও ফিরে যেতে পারবে না।’
মুখে হামলা বন্ধের নির্দেশ, লেবাননে আরও ৭ প্রাণ কাড়ল নেতানিয়াহুর বাহিনীযুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পার না হতেই রোববার (২১ জুন) লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত সাতজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
আজাদ কাশ্মীরে সহিংসতা, আলোচনা চাইলেন মোশাল মালিকআজাদ কাশ্মীরে অচলাবস্থা নিরসনে দেশের নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পিস অ্যান্ড কালচার অর্গানাইজেশনের চেয়ারম্যান মোশাল হোসেন মালিক। রোববার (২১ জুন) এক বিবৃতিতে তিনি রাজনৈতিক উত্তেজনায় সৃষ্ট নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।