বিটিভির পেছনে বছরে অপচয় ৩০০ কোটি টাকা: ডা. জাহেদবাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পেছনে বছরের ৩০০ কোটি টাকা অপচয় হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সিলেট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দসিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকা।
‘পথের কাঁটা’ হকার তোলার চ্যালেঞ্জে ডিএসসিসিঢাকার ফুটপাত বহুদিন ধরেই পথচারীদের বদলে দখল, উচ্ছেদ আর পুনর্দখলের এক অবিরাম চক্রে আটকে আছে। হাঁটার জায়গা দখল করে নিয়েছে হকার, আবার সেই হকারদের পেছনে আছে হাজারো মানুষের জীবিকার কঠিন বাস্তবতা।
অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য: তথ্যমন্ত্রীতথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্য প্রবাহের প্রধান পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য। তথ্যের স্বাধীনতা যেমন আমাদের কাম্য, তেমনি অপতথ্য রোধ করে ‘ক্লিন ইনফরমেশন’ বা পরিচ্ছন্ন তথ্য নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহতকুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মো. খালিদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ৪৮ ঘণ্টায় আটক ১৫২ঢাকা মহানগরে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ১ মে থেকে শুরু হওয়া এই অভিযানে গত ৪৮ ঘণ্টায় ১৫২ জন চাঁদাবাজসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বার নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার। তিনি বার নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগুন লাগায় জানা গেল বাসায় মজুত করেছিলেন জ্বালানি তেল, দণ্ডময়মনসিংহে ত্রিশালে একটি বাসায় মজুত করা জ্বালানি তেলে আগুনের ঘটনা ঘটেছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুদকারীকে ১০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সহযোগিতার দায়ে বাসার পাশের পাম্প ব্যবস্থাপককেও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রাকসুতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া জিএস সালাউদ্দিন আম্মারের একাধিক অভিযোগকে কেন্দ্র করে ভিপি ও কয়েকজন সম্পাদকের পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
সড়ক দুর্ঘটনাসেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিটসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁজরের পাঁচটি হাড় ভাঙার ঘটনায় ইফাদ মোটরস লিমিটেডের মালিকানাধীন দ্বিতল সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীচার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
আলীকদমে হামের লক্ষণ নিয়ে একদিনে স্বাস্থ্যকেন্দ্রে ২৮ শিশুবান্দরবানের আলীকদমে হাম পরিস্থিতির উন্নতি হয়নি। দুর্গম পাহাড়ি উপজেলাটিতে শুক্রবার হামের লক্ষণ থাকা ২৮ শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।
সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিক নিহতসিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ সাত শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কতটা আলো জ্বালিয়েছে দেশের প্রথম অন-গ্রিড সৌর বিদ্যুৎকেন্দ্রক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকেছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাইয়ে স্থাপিত হয় দেশের প্রথম অন-গ্রিড সৌর বিদ্যুৎকেন্দ্র।
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যামৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে।
সরকার আসলে চলছে ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে: আনু মুহাম্মদঅর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, নির্বাচনী প্রচারে তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছিলেন। কিন্তু সরকারের আড়াই মাসের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে– সরকার আসলে চলছে ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে।
ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে। শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’– এর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।