জামায়াতের সঙ্গে তুরস্কের হুদাপার পার্টির নেতাদের বৈঠকবাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে তুরস্কের রাজনৈতিক দল হুদাপার পার্টির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দেশে কোরবানির পশুর সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রীআসন্ন ঈদুল আজহায় দেশে পশু সংকট হবে না জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (৩ মে) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন মন্ত্রণালয়ের দপ্তরে ব্যবস্থা: আইনমন্ত্রীআইন মন্ত্রণালয়ের অধীনে কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খিলক্ষেতে ফ্ল্যাট থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজধানীর খিলক্ষেতে লেকসিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে ফারুক কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গায় হামে ২ শিশুর মৃত্যু, আইসোলেশন ওয়ার্ডের মেঝেতে রোগীরাচুয়াডাঙ্গায় বাড়ছে হামের প্রার্দুভাব। ইতিমধ্যে এর উপসর্গ নিয়ে জেলায় মারা গেছে দুই শিশু। পরিস্থিতি মোকাবিলায় সদর হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে শয্যা সংকটে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। পার্শ্ববর্তী জেলার তুলনায় চুয়াডাঙ্গায় হামের সংক্রমণ কম মনে করছেন জেলার সিভিল সার্জন।
জুলাই গণঅভ্যুত্থান: ভিডিও দেখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করলেন সাক্ষীজুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় চায়না রাইফেলের গুলি ও সিসা বুলেট ছোড়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন এক পুলিশ সদস্য।
এইচআরএসএসের প্রতিবেদন২০ মাসে খুন ৬ সাংবাদিক, নির্যাতনের শিকার ১০৩৪গত ২০ মাসে দেশে ৬ সাংবাদিক খুন হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এই সময় আরও ১ হাজার ৩৪ জন নির্যাতিত হয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।
১১ কোটির অবৈধ সম্পদের মামলায় বেনজীরের বিচার শুরুএগারো কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও অর্থপাচারের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এই দুর্নীতি মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
শপথ নিতে পারলেন না নুসরাতমনোনয়নপত্র বৈধ হলেও সংরক্ষিত আসনের সদস্য হিসেবে আজ শপথ নিতে পারছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। রোববার (৩ মে) বিকেলে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাসউদ স্ট্রিমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুহাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৯৪।
সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি সুপ্রিম কোর্ট পরিচালনার সিদ্ধান্ত স্থগিতজ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
শিক্ষার্থীর আত্মহত্যা: ঢাবি শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কারাফটকে শেষবার একমাত্র সন্তানের মুখ দেখলেন বাবাস্বামী কারাগারে বন্দি। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একমাত্র ছেলে মো. আব্দুল্লাহ (২৩)। স্বামীকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য আকুতি জানান স্ত্রী। মানবিক কারণে সাড়া দিয়েছে কারা কর্তৃপক্ষ।
ডেমরায় সুইমিং পুলে ডুবে কলেজছাত্রের মৃত্যুরাজধানীর ডেমরায় সুইমিং পুলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে ডেমরার কোনাপাড়া বালুরমাঠ এলাকার ‘শামসি গ্যালারি’ সুইমিং পুলে এই দুর্ঘটনা ঘটে।
মুক্ত গণমাধ্যম দিবসউচ্চ আদালতের এজলাসে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ সাংবাদিকদেরদেশের উচ্চ আদালতের এজলাসে প্রবেশে ‘অলিখিত নিষেধাজ্ঞার’ প্রতিবাদে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। অবিলম্বে বিচারকক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করা না হলে সুপ্রিম কোর্টের সংবাদ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।
ডিসিদের প্রকল্প ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীরজেলা প্রশাসকদের (ডিসি) প্রকল্প ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদের তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
বিটিভির পেছনে বছরে অপচয় ৩০০ কোটি টাকা: ডা. জাহেদবাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পেছনে বছরের ৩০০ কোটি টাকা অপচয় হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।