জাহাজ নির্মাণ খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের প্রতিনিধিদের সঙ্গে বিডার বৈঠকবাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), টেকসই নৌপরিবহন এবং বন্দরভিত্তিক লজিস্টিকস খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে।
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুহামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশরাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্য সমান।’
রাজশাহীতে চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, ভিডিও ফেসবুকেরাজশাহীতে চুরির অপবাদে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা করা হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা নির্যাতনের সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গতকাল রোববার মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘরের সিঁধ কেটে সিরাজগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যাসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের সিঁধ কেটে সোবহান প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়।
ফতুল্লায় পৃথক বিস্ফোরণে একজনের মৃত্যু, একই পরিবারের দগ্ধ ৪নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি বিস্ফোরণে হতাহত হয়েছে। গিরিধারা এলাকায় গ্যাসের চুলা বিস্ফোরণে একজন মারা গেছেন। অন্যদিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১১ মে) এই ঘটনা ঘটে।
সরগরম সুলতানপুর আমের বাজার, ৫০০ কোটি টাকা বিক্রির লক্ষ্যসাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম পাড়ার মৌসুম। জেলার বিভিন্ন বাগানে প্রতিদিন সকাল থেকেই শুরু হয় উৎসবমুখর পরিবেশ। গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা।
নওগাঁয় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা, নিহত দুজননওগাঁর পত্নীতলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে তাঁদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পত্নীতলা থানার ওসি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণাপদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে সোমবার (১১ মে) সকালে প্রশাসনিক ভবন-১ এর নিচে অবস্থান নিয়েছেন শিক্ষকদের একাংশ।
যশোরে ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল ২ আরোহীরযশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহতরা হলেন উপজেলার উলাসী খালপাড়ার শাহিন হোসেন (৩৫) ও উলাসী গ্রামের তোফাজ্জেল হোসেন (৪৫)।
১১ মামলায় শাকিল-রুপার জামিন, এখনই মিলছে না মুক্তিজুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ১১ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে দুজনেরই একটি করে মামলায় জামিন না দিয়ে আদালত রুল জারি করেছেন। সে কারণে এখনই তারা কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মিরপুরের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহালজুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মিরপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
ঢাবির সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামির পদত্যাগঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পর পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি ভুঁইয়া। আজ সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
চট্টগ্রামের সীমান্তে বিপুল পরিমাণের ভারতীয় শাড়ি জব্দচট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।
মা দিবসেই ফেনীতে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়েরফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাকরিচ্যুতি নিয়ে সময় টিভিতে উত্তেজনাবেসরকারি ‘সময় টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) অব্যাহতি দেওয়া নিয়ে প্রতিষ্ঠানটিতে উত্তেজনা দেখা দেয়। পরে রোববার (১০ মে) গভীর রাতে মালিকপক্ষ সিটি গ্রুপের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বায়ুবিদ্যুতের ৩ কেন্দ্র অচল, নতুন প্রকল্পের তোড়জোড়বায়ুবিদ্যুৎ উৎপাদনে পাঁচ কেন্দ্রের তিনটিই অচল। ব্যবহারযোগ্য দুটির মধ্যে একটিতে মিলছে বিদ্যুৎ। এমন অবস্থায় বিএনপি সরকার নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় বায়ুবিদ্যুতের সম্ভাবনা যাচাই করতে পাঁচটি সমীক্ষার পরিকল্পনা করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ।