ইসি-বিএনপি বৈঠকভোটারদের টাকা ও ‘বিশেষ কাপড়’ দেওয়ার অভিযোগনির্বাচনের আগে ভোটারদের টাকা ও নারীদের বিশেষ কাপড় দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে।
ভোটারদের ঘর পোড়াতে চেয়ে বিএনপির পদ হারালেন মঞ্জুরুলঋণখেলাপির কারণে প্রার্থিতা থেকে ছিটকে পড়া কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
নিজের প্রার্থীকে ভোট না দিলে ঘর পোড়ানোর হুমকি মঞ্জুরুল মুন্সীরঋণখেলাপির কারণে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নির্বাচনের প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ফুটেজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি বলেন, তাঁর নির্দেশিত প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি পুড়িয়ে দেবেন।
সুনামগঞ্জ-১: হাওরবাসীর দাবি স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মিলছে প্রতিশ্রুতিহাওর অধ্যুষিত ৪ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসন। এর মধ্যে আছে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা। হাওরাঞ্চলে কয়েক লাখ মানুষের বসবাস। তাঁদের সব চেয়ে দুর্ভোগে পোহাতে হয় স্বাস্থ্যসেবা পেতে। যোগাযোগ ব্যবস্থায় প্রধান দুর্বলতা নৌপথ।
মারা গেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নতুন প্রেক্ষাপটে নির্বাচন বৃহস্পতিবার, কেমন ছিল অন্যগুলোছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বিগত ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, ওইদিন রাতেই রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেনইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ভোট দেবেন বরিশাল সিটির ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
ঢাকা-১ আসন: সনাতন ও খ্রিষ্টান সম্প্রদায়ের ভোট পাল্টে দিতে পারে সমীকরণঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে মোট ভোটারের প্রায় ২০ শতাংশ সনাতন (হিন্দু) ও খ্রিষ্টান ধর্মাবলম্বী। এই ভোটারদের ওপর এককভাবে নিয়ন্ত্রণে নেই কোনো রাজনৈতিক দলের। বিভিন্ন সময় নির্বাচনে জয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ওই দুই সম্প্রদায়ের মোট লোকজনের চেয়ে কম। এতে ভোটের ‘ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করা হয় তাঁদের।
আচরণবিধি ভেঙে জরিমানা গুণলেন জামায়াত প্রার্থী আমির হামজানির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ওই অর্থ না দিলে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তাঁর আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।
প্রতিশোধের কারণে মানুষকে দেশ ছাড়তে হয়, রয়টার্সকে তারেক রহমানপ্রায় দুই দশক স্বেচ্ছায় লন্ডনে নির্বাসনে ছিলেন। দেশে ফেরার দুই মাসের মধ্যেই তিনি এখন নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনমত জরিপ ঠিক থাকলে, আসন্ন বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন; যে দায়িত্ব একসময় পালন করেছিলেন তাঁর বাবা ও মা।
সিএনএনের প্রতিবেদন‘বাস্তবতা আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে’এই পরিস্থিতি অনেক ছাত্র আন্দোলনকারীকে আশাহত করেছে। আন্দোলনকারী শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, ‘এনসিপি সংস্কার ও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যে দলের কোনো নারী প্রার্থী নেই, তাদের সঙ্গে জোট করা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের বৈঠকবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।
লক্ষ্মীপুরের একই আসনে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর প্রচারে গিয়ে দুজনের মৃত্যুলক্ষ্মীপুরে একই আসনের বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর পৃথক গণমিছিলে অংশ নিতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সহিদ (৬০) ও বিএনপির কর্মী ওবায়দুল হক (৪৫)।
রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
যশোরে নবীন প্রার্থীর ছড়াছড়ি, চেনেন না ভোটাররাযশোরের ছয়টি আসনে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রায় এক-তৃতীয়াংশ প্রার্থীকে চেনেন না ভোটাররা। এই প্রার্থীদের কারও কারও আবার নির্বাচনী অফিসই নেই।
ঢাকা-৮: অভিজ্ঞ মির্জা আব্বাসের সামনে তরুণ পাটওয়ারীঢাকা-৮ আসনে শুরুতে অভিজ্ঞ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সবাই এগিয়ে রাখলেও, দিন যত গেছে চ্যালেঞ্জ ছুড়ছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রাজশাহীর একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম ছুটছেন একাইরাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। দুটি উপজেলা নিয়ে গঠিত বিশাল একটি এলাকা। প্রচারের প্রথম থেকেই ঘুরছেন স্বামীকে সঙ্গে নিয়ে। অনেক সময় কোলে থাকে তাঁর দুই বছরের সন্তান। এছাড়া আর কেউ নেই।