প্রার্থিতা ফিরে পেতে ইসিতে মনিরা শারমিনের আপিলত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
জামায়াত নির্মূল নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দাবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জুলাই ছাড়া বিএনপি ক্ষমতার তাপ পেত না: ডা. শফিকুরজুলাই গণঅভ্যুত্থান না হলে, মানুষ জীবন না দিলে বিএনপি ক্ষমতার তাপ উপভোগ করতে পারত না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা বিদেশে ছিলেন, এই বিপ্লব না হলে তারা দেশে ফিরে আসার চিন্তা পর্যন্ত করতে পারতেন না।
সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যা খুশি করতে চাইছে: আখতার হোসেনসংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যা খুশি তাই করতে চাইছে বলে অভিযোগ করেছেন আখতার হোসেন। তিনি বলেন, শপথ গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শুরু করেছে।
এনসিপির যুবশক্তির নতুন কমিটিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের এক সমন্বয় সভায় এই কমিটির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
জামায়াত কখনোই সুস্থভাবে চিন্তা করে না: মির্জা ফখরুলজামায়াতে ইসলামী কখনোই সুস্থভাবে চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলগীর। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
ছাত্রদলের জরুরি বৈঠক, ঢাবি সাংবাদিক সমিতির কাছে দুঃখপ্রকাশবিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, সামাজিক মাধ্যমে প্রচারণা এবং ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি জরুরি সাংগঠনিক সভা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সভায় ঢাকা ও ঢাকার বাইরের গুরুত্বপূর্ণ ২৬টি ইউনিটের নেতারা অংশ নেন।
দেশে ফিরতে তারেক রহমান কোথায় দস্তখত দিয়েছেন, প্রশ্ন সারজিস আলমেরজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তারেক রহমান বাংলাদেশে আসার আগে বলেছিলেন, দেশে ফিরে আসা শুধু তাঁর ইচ্ছার ওপর নির্ভর করে না। আমরা জানতে চাই, কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি দেশে এসেছেন, যে আসার পর তিনি এখন গণভোটকে অবৈ
সংরক্ষিত নারী আসনমনিরা শারমিন আদালতেও প্রার্থিতা ফেরত না পেলে উন্মুক্ত ভোটসংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আদালতেও বহাল থাকলে উন্মুক্ত ভোট হবে। নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমিরগণভোটের রায় বাস্তবায়নে তরুণদের আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ বিষয়ে আরও কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে।
নতুন কর্মসূচি দিয়ে সরকারকে ‘আখেরি পয়গাম’ মামুনুল হকেরগণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে সরকারকে ‘আখেরি পয়গাম’ বা ‘শেষ বার্তা’ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মামুনুল হককে ভয় পায় বলেই সংসদে ঢুকতে দেওয়া হয়নি: পাটওয়ারীআল্লামা মামুনুল হককে ভয় পায় বলেই সংসদে ঢুকতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, সংসদে না থাকলেও রাজপথে মামুনুল হক আরও শক্তিশালী হয়ে উঠবেন।
বর্তমান বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য নেই: আসিফ মাহমুদবর্তমানে বিএনপির কথা ও কাজের সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের আধিপত্যের রাজনীতি চলছে: ছাত্র আন্দোলনবিশ্বের নানাপ্রান্তে যখন আধিপত্য বিস্তারের যুদ্ধ চলছে, তখন বাংলাদেশে ছাত্রদল ও ছাত্রশিবির ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদগণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় না হলে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সাবেক যুবদল নেতা, শেরেবাংলার নাতনিসহ ৪ জন এনসিপিতেজাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
ক্যাম্পাসে ভয়ের রাজনীতি করতে চায় ছাত্রদল: সাদিক কায়েমক্যাম্পাসে ভয়ভীতি দেখিয়ে ছাত্রদল রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সন্ত্রাস প্রতিহতের ঘোষণা দিয়েছেন।