ইতেকাফ: আল্লাহর সন্তুষ্টি লাভের মহিমান্বিত ইবাদতরমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইতেকাফ। আল্লাহর নৈকট্য লাভ করার ক্ষেত্রে ইতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতেকাফ করার মাধ্যমে বান্দা নিবিষ্টতার সাথে আল্লাহর ইবাদত করার সুযোগ লাভ করে।
রমজানে বিশ্বব্যাপী কোরআনকেন্দ্রিক যত আয়োজনরমজান কোরআন নাযিলের মাস। রমজানে রাসূল (সা.) অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। বিশিষ্ট সাহাবী উসমানের (রা.) ব্যাপারে উল্লেখ আছে, তিনি রমজানে কখনো কখনো এক রাতেই পুরো কোরআন তেলাওয়াত করতেন৷
আন্তর্জাতিক নারী দিবস আজইসলাম কি নারীকে কর্মবিমুখ থাকতে বলেইসলাম আবির্ভাবের আগের যুগে আরব সমাজে নারীর অবস্থা অত্যন্ত সীমিত ও বৈষম্যমূলক ছিল। পরিবারে মেয়ের জন্মকে অপমানজনক মনে করা হতো। কন্যা সন্তানকে জীবিত পুতে ফেলা হতো। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর কোনো ভূমিকা ছিল না। সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না। নারীকে প্রায়শই কেবল যৌন সম্ভোগের সঙ্গী হিসেবে দে
বদরের শিক্ষা: যুদ্ধবন্দির প্রতি রাসূলের (সা.) মহানুভবতাআজ ১৭ রমজান। বদর দিবস। ইসলামের ইতিহাসের প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরির রমজান মাসে এ যুদ্ধ হয়। রাসূলুল্লাহ (সা.) ৩১৩ সাহাবীর অতি সাধারণ এক বাহিনী নিয়ে বদর প্রান্তরে মক্কা থেকে আগত এক হাজার অস্ত্রসজ্জিত সেনাদলের মুখোমুখি হন।
যেভাবে ১৫ রমজানের রাত উদযাপন করে বাহরাইনের শিশুরারমজানের ১৫ তারিখ রাত। আকাশে পূর্ণিমার চাঁদ। চাঁদের মৃদু আলোতে বর্ণিল পোশাকে সজ্জিত মহল্লার কচিকাঁচার দল হল্লা করতে করতে ছুটছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে। দরজায় কড়া নেড়ে সবাইকে জানাচ্ছে রমজানের মধ্যভাগের শুভেচ্ছা।
রমজানে কি আমরা গুনাহ্ মাফ করাতে পারছিআজ তেরোতম রোজা। রমহমতের দশক শেষ হয়ে মাগফেরাতের দশক চলছে। রমজানের শুরুতে আমলের প্রতি সবার যে আগ্রহ ও উদ্দীপনা ছিল তা কি খানিকটা কমতে শুরু করেছে? মসজিদে মুসুল্লির সংখ্যা হ্রাস পাচ্ছে দিন দিন৷ সেহরি-ইফতারসহ রমজানের অনেক আমল এখন যেন কেবল অভ্যাসে পরিণত হয়েছে।
এক শহরে দুই রমজানরাজধানী ঢাকার একটু উন্নত এলাকার আলীশান কোনো মসজিদ। তারাবির দীর্ঘ নামাজেও ভরপুর মুসল্লি। ইমাম সাহেব তেলাওয়াত করেন খুবই ধীরলয়ে। তবুও মুসল্লিদের কোনো বিরক্তি নেই৷ এয়ার কন্ডিশনের আরামদায়ক পরিবেশে সুললিত কণ্ঠের হাফেজ সাহেবের মধুর তেলাওয়াত দামি আর উন্নত মাইক্রোফোনে শুনতে বিরক্তি তো না লাগারই কথা৷
রমজান মাসে মুসলমানদের গুরুত্বপূর্ণ যত যুদ্ধজয়মুসলমানদের সাম্প্রতিক সময়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস। আরাকান, কাশ্মীর, জিনজিয়ান, আফগান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, ইয়েমেন—সর্বত্রই মুসলমানদের চরম দুর্দিন৷ কোথাও তারা বহিঃশত্রুর আক্রমণে পর্যদুস্ত, কোথাও অভ্যন্তরীণ এবং জাতিগত কোন্দলে বিপর্যস্ত।
ঘরকন্নায় ব্যস্ত নারী: রমজানের ইবাদত কি শুধু পুরুষের জন্যইফতারের পূর্বমুহূর্ত। বাসার পুরুষেরা অজু সেরে টুপি মাথায় দিয়ে খাবারের টেবিলে বসে মোনাজাতে হাত তুলেছেন। ঘরে প্রশান্ত এক আবহ। আর রান্নাঘরে? সেখানে সময়ের বিরুদ্ধে যুদ্ধ।
ফিতরা কাকে দেবেন, কীভাবে হিসাব করবেনচলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেমন ছিল নবীজির (সা.) সেহরি ও ইফতারসূর্যাস্তের পূর্ব মুহূর্ত। সামনে কয়েকটি কাঁচা-পাকা খেজুর, পাশে এক পেয়ালা পানি। দস্তরখানে বসে আছেন নবীজি (সা.)। সূর্যটা ডুবে গেলেই ইফতার করবেন। ক্ষুধা পেটে অপেক্ষার সময়টুকুতে মুখে উচ্চারিত হচ্ছে ক্ষমা ও করুণার দোয়া—‘হে ক্ষমাশীল প্রভু, আমাদের ক্ষমা করুন।’
রোজার নিয়ত: বাংলা উচ্চারণ ও অর্থরমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের এক মহিমান্বিত মাস। এই মাসে রোজা রাখা ফরজ। হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের পর মুমিন মুসলমানের ওপর রমজানের রোজা ফরজ হয়।
ইফতারের দোয়া: বাংলা উচ্চারণ ও অর্থরমজানে দিনভর সংযম ও ইবাদতের পর ইফতারের মুহূর্ত মুসলমানের জন্য এক বিশেষ আধ্যাত্মিক সময়। ক্ষুধা-পিপাসায় ক্লান্ত রোজাদার যখন আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে হাত বাড়ান, তখন তাঁর দোয়া কবুল হওয়ার আশাও থাকে সবচেয়ে বেশি।
রমজানে মূল্যবৃদ্ধি: সংযমের মাসে মানুষের ইফতার হরণকোনো উৎসব উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে ব্যবহার্য পণ্যের দাম বাড়িয়ে দেওয়া আমাদের দেশে একদম স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে মারাত্মক ঘটনাটি ঘটে প্রতি বছর রমজান উপলক্ষে৷