মঙ্গলবার ঢাকায় দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরুঢাকায় আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
‘আমরা জমিদার’ বলা সেই চবি কর্মকর্তা এখন সহকারী রেজিস্ট্রারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘আমরা জমিদার’ দাবি করে বিতর্কিত বক্তব্য দেওয়া কর্মকর্তা সিরাজুল ইসলাম সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি পেয়েছেন।
তেহরানে খামেনির পক্ষে বিক্ষোভে হাজারো মানুষইরানে চলমান বিক্ষোভের মধ্যে দেশবাসীকে সরকারের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছিল সরকার। সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ইরানি রাস্তায় নেমে এসেছেন। তারা সরকারের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নানান স্লোগান দেন।
ফেনীতে সড়কের পাশ থেকে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধারফেনীর দাগনভূঞায় সুমিত দাস (২৯) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞার দক্ষিণ করিমপুর এলাকায় পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বাহরাইনে বিরোধীদলের নেতার ৬ মাসের কারাদণ্ডইসরায়েলের সঙ্গে বাহরাইন ও আরব বিশ্বের সম্পর্কের সমালোচনা করায় বিরোধীদলীয় নেতা ইব্রাহিম শরিফকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাহরাইনের নিম্ন আদালত এই রায় দেন। একই সঙ্গে তাঁকে ২০০ বাহরাইনি দিনার (প্রায় ৫৩০ ডলার) জরিমানা করা হয়েছে।
আ.লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন: ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে’কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বাবার জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে।’
পঞ্চগড়-১নওশাদ-সারজিস: বাবার লিগ্যাসির বিপক্ষে লড়াই গণঅভ্যুত্থানের তারুণ্যেরপঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
জাজিরায় ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এ সময় চারজনকে আটক করা হয়েছে।
‘পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে: ইরানইরানের চলমান বিক্ষোভ পরিস্থিতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খোলা আছে। পাশাপাশি সুইজারল্যান্ডের মধ্যস্থায়ও যোগাযোগ হতে পারে।
১১ দলের প্রার্থী চূড়ান্তের আগে মামুনুল-নাহিদ একান্ত বৈঠকবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। সোমবার (১২ জানুয়ারি) মোহাম্মদপুরে খেলাফত মজলিসের আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক হয়।
এলপিজি আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধাদেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানিতে নীতি সহায়তার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ ইরানের প্রকৃত অবস্থা জানা কঠিনইরানের চলমান আন্দোলন সম্পর্কে প্রকৃত তথ্য জানা খুবই কঠিন। ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয়সহ আন্তর্জাতিক অধিকাংশ সংবাদমাধ্যমে প্রকৃত তথ্য খুব একটা আসছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও ছবির বরাতে খবর প্রকাশ করছে।
গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫দুই আসনে প্রার্থী হয়েও মাঠে নেই শামীম পাটোয়ারীবিগত নির্বাচনে যাঁরা শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে ছিলেন, তাঁদের অনেককেই এখন এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর আসন দুটিতে প্রচার-প্রচারণায় কে প্রতিনিধিত্ব করছেন, তা এখনো অস্পষ্ট।
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পাকক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীতে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মাইনটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) পুঁতে রেখেছিল।
শেখ পরিবারের নামে হাই-টেক পার্ক: সাড়ে ৮ হাজার কোটি টাকার প্রকল্প ছিল ‘দুর্নীতির অভয়ারণ্য’শুরুর দিকে বলা হয়েছিল, এসব প্রকল্পে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। এগুলো অদূর ভবিষ্যতে একেকটি ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিতি পাবে। বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন করে চেনাবে। কাগজে-কলমে এগুলোই ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’-এর গর্বিত স্মারক। কিন্তু বাস্তবতা হলো, হাই-টেক পার্কের নামে গত দেড় দশকে তৈরি করা হয়েছে
কে-ড্রামা কেন নারীদের কাছে জনপ্রিয়বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে কোরিয়ান ড্রামা বা কে-ড্রামা। যদিও এই জনপ্রিয়তা নতুন নয়। গবেষণা ও দর্শক-অধ্যয়নে দেখা যায়, আন্তর্জাতিকভাবে কে-ড্রামার ভিউয়ারশিপ বা ফ্যানডমে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি। কিন্তু কেন কে-ড্রামা নারীদের কাছে জনপ্রিয়?
১১ দলের প্রার্থী ঘোষণা কাল-পরশু, থাকছে ইসলামী আন্দোলনওআগামীকাল মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। তবে কোনো কারণে ওই দিন সম্ভব না হলে পরেরদিন যৌথ প্রার্থী ঘোষণার কথা জানিয়েছেন জোটের একাধিক নেতা।