বৃহৎ অঙ্কের কর পরিশোধে এনবিআরের নতুন ডিজিটাল উদ্যোগদেশের করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করার নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ইরানে বিক্ষোভে ৩৬ নিরাপত্তাকর্মী নিহতইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর ৩৬ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইসফাহান প্রদেশে ৩০ জন ও পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৬ পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
শরিকদের অনেকেই এমন কিছু কাজ করছে, যা শরিয়াহ সম্মত নয়: সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে সমসাময়িক রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, জোট, শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও নারী অধিকার নিয়ে আলোচনা করেছেন সালেহ ফুয়াদ।
দ্য তাহসান প্যারাডক্স: প্রেম আসে প্রেম যায়, মিম থেকে যায়ফ্ল্যাশব্যাক ২০১৭ ৷ বাংলাদেশের বিনোদন জগতের আকাশ-বাতাস ভারী হয়া আছে সেলিব্রেটি কাপল তাহসান-মিথিলার বিচ্ছেদের কালো মেঘে৷ কেউ বিশ্বাসই করতে পারতেছেনা এই রকম একটা পারফেক্ট কাপল আলাদা হয়ে যাইতে পারে ৷
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবে গণভোট: আলী রীয়াজভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কীভাবে চালাবেন, তা ঠিক করে দেওয়ার এই সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইইউ ও তিন দেশের প্রায় ২০০ পর্যবেক্ষক থাকবেনআসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ পর্যবেক্ষক থাকবেন।
মস্তিষ্কের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেলরাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত আত-তাবারা মডেল হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছিলে নুরুল ইসলাম। আজ রোববার সকালে সেখানেই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে এই চিকিৎসা-প্রতারককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মৎস অধিদপ্তরের ছোট প্রকল্পে বড় অসঙ্গতি, আপত্তি পরিকল্পনা কমিশনের‘ময়মনসিংহ বিভাগে স্থায়িত্বশীল মৎসচাষ সম্প্রসারণ’ নামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রকল্প প্রস্তাব করেছে। মৎস্য অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রায় ৪৭ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের একটি বড় অংশের ব্যয় হবে ভ্রমণ, প্রদর্শনী, গাড়ি ভাড়া, ভবন নির্মাণে।
দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন সোমবার২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ কোটি টাকা ব্যয়ের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যুকক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মূল্যস্ফীতি কমার স্বস্তির পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস জাতিসংঘেরচলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে। পরের অর্থবছরে এটি বেড়ে ৫ দশমিক ৪ শতাংশে উঠতে পারে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১ শতাংশ। পাশাপাশি, চলতি অর্থবছরে মূল্যস্ফীতিও কিছুটা কমে আসতে পারে।
প্রার্থিতা ফিরে পেলেন মান্না, বিরোধিতাকে বললেন ‘মবক্রেসি’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
গঙ্গা চুক্তিতেই কি থেমে যাবে বাংলাদেশ২০২৪ সালে ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়া পানিতে ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে যে ভয়াবহ বন্যা হয়েছে, তা আমাদের চাক্ষুষ অভিজ্ঞতা। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর মতে, এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার।
উপকূলীয় জনজীবনের সমস্যা নিরসনে রাজনৈতিক ‘কমিটমেন্ট’ জরুরিপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সুপেয় পানি, স্বাস্থ্য ও স্যানিটেশনসহ নানা সমস্যায় রয়েছেন দেশের উপকূলীয় অঞ্চলে প্রায় চার কোটি মানুষ। তাঁদের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর ‘কমিটমেন্ট’ জরুরি।
ইরানের রাজপথে সরকারবিরোধী স্লোগানকেন হঠাৎ উত্তাল ইরান? রিয়ালের দরপতন, মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা ও সরকারের দমননীতি—সব মিলিয়ে রাজপথে কী ঘটছে এবং এর পরিণতি কী হতে পারে, জানতে ভিডিওটি দেখুন।
আন্তর্জাতিক তেল রুট নিয়ন্ত্রণ করে কারামধ্যপ্রাচ্যের দেশ ইরানে সরকারবিরোধী বিক্ষোভ জটিল আকার ধারণ করেছে। অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ধুঁকছে শঙ্কায়। যুক্তরাষ্ট্র যখন আকস্মিক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিল, তখন বিশ্বনেতাদের ভয়ের কারণ কেবল গণতন্ত্র বা মানবাধিকার ছিল না।
মিয়ানমারে সংঘাত: পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জনমিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে।