ফিরে দেখা এক-এগারো: সংকটের সমাধান না কি গণতন্ত্রের হোঁচটবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৭ সালের ১১ জানুয়ারি একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিন থেকেই শুরু হয় ‘এক-এগারো’ নামে পরিচিত বিশেষ সময়কাল। তখন দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়।
অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ সাক্ষরিত পৃথক আদেশ দেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ে ঘাটতি দেখছে ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন সেল ও কমিটির কাজে কাঙ্ক্ষিত গতি ও সমন্বয় না থাকায় কমিশন এ তাগিদ দিয়েছে।
সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টাসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (১১ জানুয়ারি) তিনি এসব বিদ্যালয় ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ ও দেশীয় জাত রক্ষায় জোর মৎস্য উপদেষ্টারবিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ করে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শুধু ব্রয়লার বা লেয়ার মুরগির ওপর নির্ভর না করে দেশীয় পশু ও মুরগির জাত সংরক্ষণ এবং বৈচিত্র্য বাড়াতে হবে।
ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানিপ্রার্থিতা হারালেন খেলাফতের শামসুল, জামায়াত প্রার্থীর সম্ভাবনা এখনো টিকে আছেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া ৭টি আবেদন নামঞ্জুর এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
বিএফডিসি পরিদর্শন করলেন তথ্য উপদেষ্টাবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১১ জানুয়ারি) পরিদর্শনকালে তিনি বিএফডিসির ‘অনলাইন শিডিউল ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন করেন।
নির্বাচনের আগে ১০ খাতে বিশেষ প্রতিশ্রুতি বিএনপির, মতামত সংগ্রহে ‘ম্যাচ মাই পলিসি’ চালুরাষ্ট্র বিনির্মাণে ১০টি খাতে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এর মধ্যেই এসব খাতের ২২টি পরিকল্পনা নিয়ে জনগণের মতামত সংগ্রহ করা হচ্ছে। বিচার-বিশ্লেষণের পর এসব প্রস্তাব আসন্ন নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দলটি।
বন্ড ব্যবস্থাপনা আধুনিকায়ন: এনবিআর ও বিজিএমইএ’র সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনতৈরি পোশাক খাতের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে বন্ড ব্যবস্থাপনায় বড় ধরনের আধুনিকায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়, এখতিয়ার সালিসি পরিষদেরবাংলাদেশে মুসলিম পারিবারিক আইনে পুরুষের বহুবিবাহ বা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রচলিত ধারণার বিপরীতে গুরুত্বপূর্ণ আইনি ব্যাখ্যা দিয়েছে হাইকোর্ট। এক রায়ে আদালত বলেছেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক কোনো আইনি শর্ত নয়।
এক-এগারো: রাজনৈতিক সমীকরণ ও পটপরিবর্তনদৃশ্যত রক্তপাতহীন হলেও এই ঘটনার সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করে। অসাংবিধানিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের এই অধ্যায় পরবর্তী দুই বছর দেশের রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করে।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের চ্যালেঞ্জে কেন চুপসে গেলেন পুতিনগত শনিবার কারাকাস থেকে এক ঝটিকা অভিযানে তাঁকে তুলে আনে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই কাজ করা হয়েছে। এক সপ্তাহ পেরিয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন এখনো একটি কথাও বলেননি।
ফটিকছড়িতে ‘উস্কানি দিয়ে’ বনভূমিতে উচ্ছেদে হামলা, বনবিভাগের চারজন আহতচট্টগ্রামের ফটিকছড়িতে সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ‘গুজব ছড়িয়ে’ হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন বন বিভাগের চারজন কর্মকর্তা-কর্মচারী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণহাট রেঞ্জের অন্তর্ভুক্ত উত্তর কাঞ্চননগর-ধুইল্লাছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিলয় দাশ স্মরণেনিলয়দা, গিটার কেনা আর নব্বইয়ের ঢাকায় আমার রকযাত্রানিলয় দাশ। বাংলাদেশের অন্যতম সেরা গিটারিস্ট। আজ ১১ জানুয়ারি তাঁর মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও একজন জনপ্রিয় গিটার-শিক্ষক। গত শতকের আশির দশকে যাঁরা গিটার শিখেছেন এবং পরবর্তীকালে অনেক বিখ্যাত হয়েছেন, তাঁদের অনেকেই নিলয় দাশের সরাসরি ছাত্র কিংবা তাঁর সঙ্গে বাজিয়ে শিখেছ
দাবি উপেক্ষা করায় জুলাই সনদের আলোচনা আড়ালে চলে গেছে: চরমোনাই পীরগণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে আয়োজনের দাবি উপেক্ষা করায় জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহৎ অঙ্কের কর পরিশোধে এনবিআরের নতুন ডিজিটাল উদ্যোগদেশের করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করার নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ইরানে বিক্ষোভে ৩৬ নিরাপত্তাকর্মী নিহতইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর ৩৬ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইসফাহান প্রদেশে ৩০ জন ও পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৬ পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।