গণভোট বাতিল হলে সংসদের বৈধতাই প্রশ্নে পড়তে পারে: শিশির মনিরগণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মনে করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি দাবি করেছেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকার টিকা না কেনায় হামের প্রাদুর্ভাব: রফিকুল ইসলামঅন্তর্বর্তী সরকার টিকা না কেনায় এখন শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তারপ্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শতভাগ পেট্রোল দেশি হলেও পাম্পে কেন হাহাকারচাহিদার শতভাগ পেট্রোল দেশে তৈরি হয় এবং অকটেনের অর্ধেকও আসে অভ্যন্তরীণ উৎস থেকে। তবুও বাজার কারসাজি, আতঙ্ক আর সরবরাহ দুর্বলতায় দেশজুড়ে জ্বালানি তেলের চরম বিশৃঙ্খলা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বরিশালে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭বরিশালে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে ৭৭ জন। এই বিভাগের ছয় জেলার মধ্যে ভোলায় টিকার সংকট থাকলেও বাকি পাঁচ জেলায় টিকার সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল।
পাবনায় হামের প্রাদুর্ভাব নিয়ে চিকিৎসাধীন ৩২, বেশির ভাগই শিশুপাবনায় উদ্বেগজনক হারে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ১২৫ জন হামে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চলতি মার্চেই সংক্রমণের হার সর্বোচ্চ। গত রাতেই সেখানে নতুন করে ৫ শিশু ভর্তি হয়েছে।
‘সিটিং ইজ দ্য নিউ স্মোকিং’: সারা দিন বসে থেকে শরীরের ক্ষতি করছেন যেভাবেসকালের নাস্তা শেষে কখনো রিকশা, কখনো বাস কিংবা গাড়ির সিটে বসে অফিসে যাওয়া। অফিসে পৌঁছে ডেস্কে বসে টানা আট-নয় ঘণ্টা কাজ। এরপর ক্লান্ত শরীরে বাসায় ফিরে হাতে স্মার্টফোন নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করি অথবা টিভির পর্দার সামনে বসি।
এপ্রিলের প্রথম সপ্তাহেই আসছে হামের টিকা, বরাদ্দ ৬০৪ কোটি টাকাদেশে হামের সংক্রমণ বাড়ায় প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় সরকার টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইউনিসেফ থেকে সংগৃহীত এই টিকা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মাদারীপুরে বউভাতে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণমাদারীপুর পৌর শহরে একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের দুইটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি ঘরবাড়ি। এতে আহত হয়েছেন পাঁচজন। গতকাল রোববার সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় সোমবার ভোর পর্যন্ত চলে।
ইরান যুদ্ধের খরচ সামলাতে ঋণনির্ভর বাজেট পাস ইসরায়েলেইরানের সঙ্গে চলমান যুদ্ধের বাড়তি ব্যয় সামলাতে প্রতিরক্ষা খাতে বড় বরাদ্দ দিয়ে ২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। বাড়তি ঋণ গ্রহণ ও বেসামরিক খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
‘কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না’, খেলোয়াড়দের প্রধানমন্ত্রীখেলোয়াড়দের কোনও রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন।
ট্রাকচাপার ঘটনায় ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরিনড়াইলের তুলারামপুর এলাকায় তেল না পাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় নিহত হন নাহিদ সরদার, আহত হন জিহাদ মোল্যা। স্ট্রিমের প্রতিবেদনে বলা হয়, ফিলিং স্টেশনে ডিজেল নিতে এসে ট্রাকচালকের সঙ্গে ম্যানেজার নাহিদের বাগবিতণ্ডা হয়।
৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ক্রীড়া প্রতিভা অন্বেষণে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তেল সংকট, বিপাকে রাইডাররাকিছুুদিন ধরে জ্বালানি তেল সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর রাইড শেয়ারিং করে জীবন ধারণ করা বাইকাররা। তাঁদের তেলের পাম্পেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়।
বাড়ছে হামের রোগী, যা জানা জরুরিসম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা দিন দিন বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। হাম বায়ুবাহিত ছোঁয়াচে একটি রোগ। একজন আক্রান্ত ব্যক্তি খুব সহজেই হাঁচি বা কাশির মাধ্যমে তার চারপাশের অসংখ্য মানুষকে সংক্রমিত করতে পারে।
দুদিন বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বপূর্ণ কিছু আপডেটের জন্য আজ ৩০ ও আগামীকাল ৩১ মার্চ সব ধরনের অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। এনবিআরের ই-ভ্যাট ইউনিট থেকে গতকাল রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।