দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৮, কুয়াশায় ব্যাহত যান চলাচলদেশে গত কয়েক দিনের মতো আজও আছে কুয়াশার আধিক্য। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা থাকতে পারে।
ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তিগণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসের জটিলতা ও শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
আল-জাজিরার প্রতিবেদনকরমর্দনে ভারত-পাকিস্তান সম্পর্কের বৈরিতা বদলাবে কি২০২৫ সালের শেষ দিনে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক প্রকাশ্যে করমর্দন করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসে দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতার উপস্থিতিতে তাঁরা এই সৌজন্য বিনিময় করেন।
দেশে কোটি মানুষের হাতে ‘ক্লোন ফোন’দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর লাখ লাখ ভুয়া আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম পরিচায়ক নম্বর (আইএমইআই) সম্বলিত মোবাইল ফোন শনাক্ত করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের প্রস্তাবক আ.লীগ নেতা গ্রেপ্তারপাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়নপত্রের প্রস্তাবক আওয়ামী লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছাত্রদলের মিলাদসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৭ইয়েমেনের হাদরামাউত প্রদেশে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সৌদি সীমান্তের কাছে সরকারি বাহিনী ও ‘বিচ্ছিন্নতাবাদী’ সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মধ্যে এই লড়াই চলছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে বলে এসটি
পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান, বাদ ৭ মার্চের ভাষণনতুন বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীরা বই হাতে পেয়েছে। মাধ্যমিকের সব বই শিক্ষার্থীদের না দিলেও অনলাইন ভার্সন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
জোট ও ভোটের রাজনীতি, বড় দল বনাম ছোট দলআসন্ন জাতীয় নির্বাচনে জোটগতভাবে মাঠে নেমেছে প্রায় সব রাজনৈতিক দল। এমনটা অতীতেও দেখা গেছে। তবে এবার চোখে পড়ার মতো বিষয় হলো, দলগুলোকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হচ্ছে; ফলে জোটের প্রধান বা বড় দলের প্রতীকে নির্বাচন করতে না পেরে নিজ দল ছেড়ে বড় দলে যোগ দিচ্ছে অনেকেই।
মানিকগঞ্জে দেড় গুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডারমানিকগঞ্জ নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দেড় গুন বেশি দামে বিক্রি করা হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। সরকার নির্ধারিত ১ হাজার ২৫০ টাকার সিলিন্ডার প্রকার ভেদে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে। অতিরিক্ত মূল্য নিলেও দেওয়া হয় না কোনো ক্যাশমেমো।
বিমানের ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট অনুমোদনবাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু হতে যাচ্ছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)। শুক্রবার (২ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কার্যালয়ের ব্যানার খুলে অপসারণ কর্মসূচি বিএনপিরআগামী তিন দিনের মধ্যে সব ধরনের ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যানসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হয়েছে বিএনপি চেয়ারপারসনের পদটি। এখন পর্যন্ত পদটিতে কারও নাম ঘোষণা করা হয়নি। যদিও বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, এই পদে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।
মামলা জটিলতায় জামায়াত নেতা আযাদের মনোনয়ন বাতিলকক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জামায়াতের পর ইসলামী আন্দোলনেরও সমাবেশ স্থগিতপ্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের বজায় রাখতে মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দাবিতে ৯ জানুয়ারি এই সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি।
বগুড়ায় মান্নাসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলবগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চহাদি হত্যার বিচার ৩০ কর্মদিবসে না হলে সরকার পতনে আন্দোলনের ডাকইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারে ৩০ কার্যদিবস বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ সময় বেঁধে দিয়ে শাহবাগ ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী।