গণতন্ত্রের প্রসঙ্গ এলেই ভেসে উঠবে খালেদা জিয়ার নামগণতন্ত্রের রক্ষাকবচ হলো সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি, স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বিএনপির মাধ্যমে ‘সমন্বয়ের রাজনীতির’ নতুন ধারা চালু করেছিলেন।
দেড় বছর পর না ফেরার দেশে আরেক জুলাইযোদ্ধাজুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে প্রায় দেড় বছর মারা গেলেন শফিকুল ইসলাম শফিক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খালেদা জিয়ার জানাজা ঘিরে সংসদ ভবন এলাকা জনসমুদ্রবিএনপি চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা হবে জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে।
শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে প্রস্তুত নতুন কবরজাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে নতুন খবর খোঁড়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখানে দাফন করা হবে।
খালেদা জিয়ার বিএনপিই কেন মধ্যপন্থী রাজনীতির ‘ভরসাস্থল’বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে দ্বিধাবিভক্ত। এক প্রান্তে রয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ, অন্য প্রান্তে রয়েছে ধর্মীয় রাজনীতি। এই দুই মেরুর মাঝখানে একটি বিশাল শূন্যতা বিরাজমান ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ স্বভাবত ধর্মপরায়ণ, কিন্তু তারা ধর্মান্ধ নয়। আবার তারা আধুনিকতায় বিশ্বাসী, কিন্তু শিকড়বিচ্ছিন্ন নয়।
প্রথমবার ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা: যুদ্ধ কি আসন্নভেনেজুয়েলার ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টি ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক তৎপরতার একটি বড় ধরনের উত্তেজনাপূর্ণ পদক্ষেপ। এর আগে এমন স্থল হামলা হয়নি।
খালেদা জিয়ার জানাজা (সরাসরি)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না...রাজিউন)। তাঁর জানাজার নামাজ আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। দেখুন লাইভ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
শেষবারের মত ‘ফিরোজায়’ যাচ্ছেন খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হচ্ছে।
রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধাররাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পুরাতন থানা রোডের একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
খালেদা জিয়ার জানাজা: ঢাকায় আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরাবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিনিধিদল ঢাকায় আসছেন।
ঢালী ফুড কোর্টে ফুচকার দোকানে আগুন, দগ্ধ ৪রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টে একটি ফুচকার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এভারকেয়ার হাসপাতালের পেছনের ওই দোকানে এ দুর্ঘটনা ঘটে।
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থাসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
খালেদা জিয়ার জানাজা ঘিরে প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
খালেদা জিয়ার শোকবইয়ে ৩ উপদেষ্টা ও জামায়াত নেতাদের স্বাক্ষরসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেছেন সরকারের তিন উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে পৃথকভাবে উপস্থিত হয়ে তাঁরা শোক প্রকাশ করেন এবং শোক বইয়েও স্বাক্ষর করেন।
আয়নাঘর থেকে হাসিনার নিপীড়নের অস্ত্র ‘বালুর ট্রাক’তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদফা তাঁকে ‘বালুর ট্রাক’ কৌশলে আটকে রেখেছিলেন। ক্ষুব্ধ খালেদা জিয়া বলতে বাধ্য হয়েছিলেন, ‘দেশটা কি আপনাদের একলার? পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের, যে গুণ্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান? পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান?’
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের শোকসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় তাঁরা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।