চুপিসারে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয়বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়ার অভিযোগ উঠেছে ভারতের ৯ উচ্চপদস্থ কর্মকর্তার। পরে গভীর উদ্বেগ প্রকাশ করে শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি বিদ্যুৎ উন্নন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
‘পপকর্ন ব্রেইন’: ডিজিটাল যুগের ‘ডিজিটাল সমস্যা’হাতে বই কিংবা অফিসের গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে মনোযোগ ধরে রাখার চেষ্টা করলেও কিছুক্ষণ পরই চোখ চলে যায় স্মার্টফোনে। সিনেমা দেখতে বসেও কয়েক মিনিটের মধ্যে অন্য কনটেন্টে চলে যাওয়ার অভ্যাস এখন পরিচিত দৃশ্য। এই অস্থির মনোযোগ ও দ্রুত বিষয় বদলের প্রবণতাকেই আধুনিক মনোবিজ্ঞানে বলা হচ্ছে ‘পপকর্ন ব্রেইন’।
ইশতেহারে ৬ সমস্যায় গুরুত্ব তাসনিম জারার, বাতলে দিয়েছেন সমাধানওআসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার দিয়েছেন ঢাকা-৯ (মতিঝিল, সবুজবাগ, ডেমরা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এতে তিনি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থানসহ ছয় সমস্যার বিষয়ে গুরুত্ব আরোপ করে সমাধানের পথ বাতলে দিয়েছেন তিনি।
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যুঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাছান মোল্লা (৪৫) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রূপপুর প্রকল্পে বাড়ছে ব্যয়, আলো জ্বলবে কবেরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বাড়ছে। রোববার (২৫ জানুয়ারি) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রথম সংশোধিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
গাইবান্ধা-৫•‘ভোটের আগে সবাই আব্বা-চাচা বলে ডাকে, জেতার পর কেউ উঁকি দেয় না’গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ মাঠ থেকে পুরোপুরি অদৃশ্য এবং তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টির প্রতি সাধারণ ভোটারদের অনীহার কারণে এখানে মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্য
ঢাকা-১১ আসনে চেনা মুখ কাইয়ুমকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাহিদঢাকা-১১ (বাড্ডা, রামপুরা, ভাটারা ও হাতিরঝিল) আসনে এমএ কাইয়ুমকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তরুণ নাহিদ ইসলাম। দীর্ঘদিন কমিশনার থাকায় এলাকাবাসীর চেনা মুখ ধানের শীষের কাইয়ুম। অন্যদিকে শেখ হাসিনার পতনের জুলাই অভ্যুত্থান শাপলা কলির প্রার্থী নাহিদকে দিয়েছে সারাদেশে পরিচিতি।
প্রতি পাঁচ প্রার্থীর একজন ফৌজদারি মামলার আসামিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের একটি বড় অংশের উপর ঝুলছে মামলার খড়গ। প্রতি পাঁচ প্রার্থীর মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। আর অতীতে মামলা ছিল– এমন প্রার্থীর সংখ্যা আরও বেশি, প্রায় এক-তৃতীয়াংশ।
গাইবান্ধা-৩•জাতীয় পার্টির একসময়ের দুর্গে এবার বিএনপি-জামায়াত যুদ্ধএকসময়ের জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির সমীকরণ আমূল পাল্টে গেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বর্তমানে নির্বাচনী মাঠে নিষ্ক্রিয় থাকায় এখানে মূল লড়াই হতে যাচ্ছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বি
আফগানিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিতে ৬১ জনের মৃত্যুআফগানিস্তানে গত তিন দিন ধরে চলা তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৬১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন।
দেশপ্রেম মানে কেবল স্লোগান নয়: হোসেন জিল্লুরসাফল্যের সঙ্গে দায়িত্বশীলতার মিলনে উৎকর্ষতা অর্জিত হয় বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।
প্রার্থীদের মাত্র দেড় শতাংশ রাজনীতিক, অর্ধেকই ব্যবসায়ীআসন্ন সংসদ নির্বাচনে দেশের আইন প্রণেতা হতে যারা ভোটযুদ্ধে নেমেছেন, তাদের সিংহভাগ ব্যবসায়ী। অন্যদিকে, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ মনে করা হলেও, তাদের খুঁজতে হবে রীতিমতো দূরবীন দিয়ে।
নির্বাচনী ইশতেহারে পরিবেশ রক্ষার সুনির্দিষ্ট রোডম্যাপ চান সৈয়দা রিজওয়ানা হাসানরাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে পরিবেশ রক্ষায় সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গাইবান্ধা-২•মাঠে বিএনপি ও জামায়াত, তক্কে তক্কে জাপাগাইবান্ধা জেলার গাইবান্ধা-২ (সদর) আসনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন আলোচনার তুঙ্গে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি ও জামায়াতে ইসলামী। অন্যদিকে আওয়ামী লীগের ‘নীরব’ ভোট ব্যাংক কাজে লাগিয়ে চমক দেখাতে চায় জাতীয় পার্টি।
‘হ্যাঁ’র পক্ষে প্রচারে সরকারি কর্মকর্তাদের আইনি বাধা নেই: আলী রীয়াজগণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
ঢাকা-১২•ভোটের আমানত যোগ্য লোকের হাতে দিতে হবে: তাসলিমা আখতারঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভোটের পবিত্র আমানত যোগ্য ও বিশ্বস্ত মানুষের হাতে তুলে দিতে হবে।
বাংলাদেশের সুতিকাগারের ভোটার ইতিহাসের পাশে দাঁড়িয়ে পরিবর্তনের যুক্তিকৃষি নির্ভর মেহেরপুর-মুজিবনগরের খেটে খাওয়া মানুষ এখন আর শুধু দল বদলের কথা বলছে না, তাদের চিন্তা বদলের কথা বলছে।