শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলাপবিত্র রমজানের ছুটির সময়ের শিখন ঘাটতি পূরণে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
পাঁচ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরীসিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আহত জুলাইযোদ্ধা ও শহীদ সন্তানদের শিক্ষা অবৈতনিকের নির্দেশচব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহিণীর মৃত্যুরাজধানীর শাহজাদপুরে নিজের আদরের পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে বন্যা কস্তা (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
ট্রাম্পের ঘোষণার পরও ইরানে জ্বালানি অবকাঠামোতে হামলাএরই মধ্যে ইরানের দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে আহত মাদ্রাসাছাত্র, ককটেলের আলামত সংগ্রহগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজেদের বাড়িতে বিস্ফোরণে মতিউর রহমান (২৩) নামে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার টুঙ্গিপাড়ায় ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছে বিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তুর কিছু আলামত জব্দ করে তারা। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু নিষ্ক্রিয় করে।
আইএমএফের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক: ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আলাপআইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এই বৈঠকে আইএমএফের ঋণ কর্মসূচির অগ্রগতি, জ্বালানি আমদানির অতিরিক্ত অর্থের যোগান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যাংকিং খাত সংস্কার নিয়ে আলোচনা হয়।
গঙ্গা কি কেবল হিন্দুদের নদীপবিত্র গঙ্গার জলধারাকে স্বর্গের সঙ্গে তুলনা করেছিলেন মির্জা গালিব। কিন্তু আজ বেঁচে থাকলে তাঁকে হয়তো গঙ্গার ওপরে কবিতা লিখতেই দেওয়া হতো না। কারণ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, গঙ্গা কেবলমাত্র হিন্দুদেরই নদী, কেবল একটি সম্প্রদায়েরই উপাস্য দেবী।
রাজধানীর পাম্পে পাম্পে তেলের জন্য হাহাকাররাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। অধিকাংশ পাম্পে দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা গেছে গ্রাহকদের। তাদের মধ্যে তেল না পাওয়ার দুশ্চিন্তা ও ক্ষোভ স্পষ্ট।
যেসব কারণে অস্কার অ্যাওয়ার্ডকে এত পাত্তা দেওয়ার কিছু নাই১৬ মার্চ ২০২৬। ইসরায়েলের ঘনিষ্ঠ দোস্ত আমেরিকার তথাকথিত বিশ্বসেরা সিনেমঞ্চে ধ্বনিত হইছে ‘নো টু ওয়ার’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’। এইটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। কিন্তু আজকের আলাপ এইসব পপুলিস্ট স্লোগান নিয়া না।
ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষ, নিহত ২ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত ৩০ জন।
উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে সরকারউচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্ত চাহিদায় তেল বিক্রির স্বাভাবিক প্রক্রিয়া ভেঙে পড়েছে: জ্বালানিমন্ত্রীপেট্রোল পাম্পগুলোতে গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণে তেল বিক্রির স্বাভাবিক প্রক্রিয়া ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি।
ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা নিরুৎসাহিত করা প্রয়োজনবলা যায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামে ফিরে যাওয়াটা আমাদের সমাজে এক ধরনের নিয়মে পরিণত হয়েছে। শুধু রাজধানী নয়, দেশের বড় শহরগুলোয়ও যারা কাজের তাগিদে বসবাস করেন, ঈদ এলেই তারা রওনা হন গ্রামের বাড়ির পথে। মূলত উদ্দেশ্য থাকে প্রিয়জন, নিকটাত্মীয় এবং গ্রামের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।
ইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধের ২৫তম দিন, যা জানা গেলগত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ মঙ্গলবার ২৫তম দিনে গড়িয়েছে। গতকাল থেকেই সংঘাতের পাশাপাশি সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে।
ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানইসরায়েলের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিব, হাইফা ও দিমোনাসহ বেশ কয়েকটি শহরকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ভূরাজনৈতিক উত্তেজনায় জ্বালানি মজুত কম, তবে সামনে স্বস্তির আভাসদেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তা দিয়ে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।