সিএনএনের প্রতিবেদনইরানের হামলায় মার্কিন ‘ই-৩ সেন্ট্রি’ বিমান ধ্বংস, নজরদারি ব্যবস্থায় বড় আঘাতসৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের হামলায় মার্কিন বিমানবাহিনীর একটি ‘ই-৩ সেন্ট্রি’ নজরদারি বিমান ধ্বংস হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ক্ষয়ক্ষতির ফলে দূর থেকে ইরানি হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাব অবাস্তব ও অযৌক্তিক: ইসমাইল বাঘায়িযুক্তরাষ্ট্রের দেওয়া ১৫-দফার শান্তি প্রস্তাবকে ‘অবাস্তব ও অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার (৩০ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
ইরান যুদ্ধের খরচ সামলাতে ঋণনির্ভর বাজেট পাস ইসরায়েলেইরানের সঙ্গে চলমান যুদ্ধের বাড়তি ব্যয় সামলাতে প্রতিরক্ষা খাতে বড় বরাদ্দ দিয়ে ২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। বাড়তি ঋণ গ্রহণ ও বেসামরিক খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে ইসলামি প্রজাতন্ত্রকে আরও শক্তিশালী করছেইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কিছু কৌশলগত ভাষায় বোঝানো হয়। যেমন প্রতিরোধ, উত্তেজনা বৃদ্ধি, সামরিক চাপ, ক্ষেপণাস্ত্র শক্তি, আর পারমাণবিক ঝুঁকি। এই শব্দগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ; কিন্তু যুদ্ধের পুরো চিত্রটা তুলে ধরার জন্য যথেষ্ট নয়।
ইরান যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তেলের দাম ছাড়াল ১১৫ ডলারইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ায় সোমবার সকালে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার অতিক্রম করেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসির।
ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণ চান ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
মধ্যপ্রাচ্য সংঘাতের স্থায়ী সমাধানে চার দেশের বৈঠকমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ২৫০ শিক্ষক-শিক্ষার্থী নিহতগত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
মুখে শান্তি আলোচনা, গোপনে স্থল অভিযানের চক্রান্ত যুক্তরাষ্ট্রের: ইরানযুক্তরাষ্ট্র প্রকাশ্যে যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা চালালেও গোপনে ইরানের মাটিতে অভিযানের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২৯ মার্চ) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় দেওয়া এক বার্তায় তিনি এ অভিযোগ করেন।
অস্ত্রের লড়াই বনাম অবকাঠামোর রাজনীতি: যুদ্ধের ছায়ায় চীনের নীরব জয়যাত্রাএকুশ শতকের তৃতীয় দশকে বিশ্বরাজনীতি এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রের ভান্ডার ও অর্থনীতিকে বিসর্জন দিচ্ছে। একদিকে কামানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের ঝিলিক যখন পরাশক্তিগুলোকে যুদ্ধের চোরাবালিতে নিমজ্জিত করছে, ঠিক তখনই হয়তো বেইজিংয়
ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্টযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
২৪ ঘণ্টায় ১৪২ ইসরায়েলি আহতচলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অন্তত ১৪২ জন নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আহত ব্যক্তির দাঁড়িয়েছে সংখ্যা ৫ হাজার ৬৮৯ জন ।
হুথি কারা, ইরানের পক্ষে যুদ্ধ করছে কেন১৯৯২ সালে জাইদি শিয়া মতাদর্শের পুনর্জাগরণ এবং সৌদি আরবের ওয়াহাবি প্রভাব মোকাবিলার জন্য হুসেইন বদরেদ্দীন আল-হুথি 'বিলিভিং ইয়ুথ' নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
মার্কিন স্থল অভিযানতেহরান টাইমসের প্রতিবেদন– জাহান্নামে স্বাগতমসম্ভাব্য স্থল অভিযানের খবরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) ইরানের ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর প্রথম পাতায় ‘জাহান্নামে স্বাগতম’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে, তবে তারা কেবল ‘কফিনে’ করেই দেশে ফিরবে।
মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন মোড়, পাকিস্তানে যাচ্ছেন ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীমধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও ইরান যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার (২৮ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ হতে পারে বাবেল-মান্দেব প্রণালিইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। শনিবার (২৮ মার্চ) এই হামলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রবেশের কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ সেনা আহতসৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার রয়টার্সকে নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তার বরাত আহতের খবর জানিয়েছে।