ইরান ‘আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপজার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের উত্তরসূরি ফ্রিডরিখ মের্জ জার্মান আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইরান যেন তার প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় সে বিষয়ে তিনি একমত। তবে আমেরিকা-ইসরায়েল যুদ্ধের যৌক্তিকতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি সংঘাত: যুক্তরাষ্ট্রের স্থল যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কতখানি২০২৬ সালের শুরু থেকে মধ্যপ্রাচ্যে ছায়া যুদ্ধের কৌশলগত পর্দা পুরোপুরি সরে গিয়ে এক সরাসরি সামরিক সংঘাতের সূচনা হয়েছে, যেখানে ইরান তার প্রক্সি নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
ধৈর্যের সীমা আছে, ইরানে হামলার হুমকি সৌদি পররাষ্ট্রমন্ত্রীরইরানকে সতর্ক করে দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তাঁর দেশ ও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানি হামলা হজমের ক্ষমতা সীমিত।
ইরানি কর্মকর্তাদের বহিষ্কার করল কাতার, সৌদির হুঁশিয়ারিইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দোহাস্থ তেহরান দূতাবাসের সামরিক অ্যাটাশে ও নিরাপত্তা অ্যাটাশেসহ কয়েকজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে কাতার। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে কাতার ছাড়তে বলা হয়েছে।
ইরান যুদ্ধে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেটের অনুরোধ পেন্টাগনেরইরান যুদ্ধে কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অতিরিক্ত অর্থ অনুমোদনের জন্য হোয়াইট হাউসের কাছে অনুরোধ করেছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে, এই বিশাল অর্থ চাহিদার অনুরোধ দেশটির সংঘাতের বিরোধী আইনপ্রণেতাদের প্রতিরোধের মুখে পড়বে।
ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ যেভাবে ‘ব্যাকফায়ার’ করল১৯৮৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ইরানি রিয়ালের মূল্য ডলারের তুলনায় প্রায় পুরোপুরি ভেঙে পড়ে। বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটি নিয়মিত বিদ্যুৎ ও পানির সংকটে ভোগে।
ঈদের ছুটিতেও চালু থাকবে মধ্যপ্রাচ্য-বিষয়ক নিয়ন্ত্রণ কক্ষমধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে গঠিত নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতেও চালু থাকবে। আজ বুধবার (১৮ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কীভাবে শেষ হতে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রতিনিয়ত বাড়ছে হতাহত ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরিমাণ। ১৭ মার্চের সর্বশেষ তথ্য অনুযায়ী পুরো অঞ্চলে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু ইরানেই নিহতের সংখ্যা ১৩০০ থেকে ১৪৪৪ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন। মিনাব শহরের একটি স্কুলেই ১
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলাকে কেন ব্যর্থ বলা যাচ্ছে নাদুই সপ্তাহ ধরে ‘অপারেশন এপিক ফিউরি’ চলছে। কোনো পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, এমন বয়ান বা ন্যারেটিভ বেশ জোরালো হয়ে উঠেছে। ইরান পুরো অঞ্চলজুড়ে পাল্টা আঘাত হানছে।
গোয়েন্দা-বিষয়ক মন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইরানইরানের গোয়েন্দা-বিষয়ক মন্ত্রী ঈসমাইল খতিবের হত্যা খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণআলী লারিজানির বিদায়ে কোন পথে ইরানআলী লারিজানি ছিলেন একাধারে রাজনীতিক, নিরাপত্তা প্রধান ও দার্শনিক। তাঁকে বলা হতো ইরানের রেনেসাঁ মানব বা নবজাগরণের মানুষ।
এবার ইরানের গোয়েন্দা-বিষয়ক মন্ত্রী নিহত, দাবি ইসরায়েলেরএবার ইরানের গোয়েন্দা-বিষয়ক মন্ত্রী ঈসমাইল খতিব নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
আপসে নারাজ তেহরান-ওয়াশিংটন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার স্পষ্ট ইঙ্গিতযুদ্ধবিরতির প্রশ্নে কোনো পক্ষই নরম হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমন ও যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
এক্সপ্লেইনারইরানের ‘ক্ষেপণাস্ত্র দুর্গ’ কেশম দ্বীপে কী আছেমুক্তবাণিজ্য এবং পর্যটকদের স্বর্গরাজ্য কেশম এখন পরিণত হয়েছে এক সম্মুখসমরের দুর্গে। সেই সঙ্গে এই দ্বীপ হরমুজ প্রণালিতে মোতায়েন করা মার্কিন মেরিন সেনাদের কৌশলগত লক্ষ্যবস্তু বা স্ট্র্যাটেজিক প্রাইজ হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে ইরানের উত্তরাধিকার সংকটের সমাধান করে দেয়ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল দেশটির বিশেষজ্ঞ পরিষদের এক বৈঠকেও হামলা করেছিল। ওই হামলা দেশটির নেতৃত্ব হস্তান্তরের দীর্ঘদিনের আলোচনাকে হঠাৎ জরুরি অবস্থায় ঠেলে দেয়।
লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান, পাল্টা হামলায় ২ ইসরায়েলি নিহতইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। অন্যদিকে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে।
জ্বালানি সংকটে পাকিস্তান দিবসের কুচকাওয়াজ বাতিলচলমান উপসাগরীয় তেল সংকট ও সরকারি ব্যয় সংকোচন নীতির কারণে ২৩ মার্চ ‘পাকিস্তান দিবস’-এর কুচকাওয়াজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাতিল করেছে দেশটির সরকার।