ফটো নিউজ•গাবতলীর পশুর হাটে এক বিকেলপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর রাজধানীর গাবতলীর ঐতিহাসিক পশুর হাট। তবে বৃষ্টির কারণে হাটের পরিবেশ কিছুটা কর্দমাক্ত ও ভ্যাপসা গরম থাকলেও মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি।
সংঘাতের মাঝেই আল-আকসায় ১ লাখ ৪০ হাজার মানুষের ঈদের নামাজদখলদার ইসরায়েলের আগ্রাসনের মধ্যে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ১ লাখ ৪০ হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে এটিই এই মসজিদে বৃহত্তম জমায়েত।
যুদ্ধবিধ্বস্ত লেবাননে বিষাদের ঈদইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বিষাদ আর অনিশ্চয়তার মধ্যে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।
ঈদ জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপির বহুমাত্রিক পরিকল্পনাঈদুল আজহার জামাত এবং ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বহুমাত্রিক পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই পরিকল্পনা ঘোষণা করেন।
তেজগাঁও হাটে গরুর দাম কম, ছাগলে সন্তুষ্টিপবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর তেজগাঁও পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃষ্টি ও চাহিদার তুলনায় বেশি সরবরাহের কারণে গরুর দাম অনেকটাই কমে গেছে। ছাগলের চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।
ঈদে বন্দীদের বিশেষ মেনু, কোরবানির সুযোগ নেইআসন্ন ঈদুল আজহায় দেশের কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হচ্ছে। বরাবরের মতোই ঈদের সকালে মুড়ি ও পায়েশ এবং দুপুরে ও রাতে পোলাও, রোস্টসহ উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায়রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, জামালপুর, শরীয়তপুর ও ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে পৃথক জামাতে অংশ নিয়ে নামাজ শেষে পশু কোরবানি করেছেন কয়েক হাজার মুসল্লি।
সৌদির অনুকরণে রাজশাহীতে ঈদ জামাত, মুসল্লি ৫জামাতে নারী-পুরুষ মিলে মোট পাঁচজন অংশ নেন। তাদের মধ্যে ইমামসহ তিন পুরুষ ও পৃথক স্থানে দুই নারী জামাতে শরিক হন।
রাজধানীর পান্থপথে ঈদুল আজহার জামাত‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’ আয়োজিত জামাতে হাজারখানেক মুসল্লি নামাজ আদায় করেন। আলাদা আয়োজনে তাদের সঙ্গে নারীরাও নামাজ আদায় করেন।
ঈদযাত্রানৌপথে যাত্রীদের ভিড়, স্বস্তি ভাড়ায়পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়ে গ্রামের পথে ঘরমুখো মানুষ। গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার নৌপথে যাত্রীর ভিড় প্রায় দ্বিগুণ। বাড়তি চাপ থাকলেও অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। গুনতে হচ্ছে না বাড়তি ভাড়াও।
বৈশ্বিক গণমাধ্যমে ভাইরাল নারায়ণগঞ্জের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’নারায়ণগঞ্জের একটি বিরল গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্টের নামে রাখা এই প্রাণীটির ব্যতিক্রমী রঙ ও আকৃতি ঈদুল আজহার আগে বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।
হামের প্রাদুর্ভাব: সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়ার হিড়িক, নেপথ্যে ঈদঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ডিএনসিসি হাম হাসপাতালে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার হিড়িক পড়েছে। এতে হামের সংক্রমণ বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। একই সঙ্গে নার্সদের আচরণ নিয়েও ক্ষোভ জানিয়েছেন সেবাগ্রহীতারা।
ফটো নিউজ•শেকড়ের টানে বাড়ির পানে...ঈদের ছুটিতে শেকড়ের টানে বাড়ি ফিরছে হাজারো মানুষ। রেলস্টেশনগুলোতে এখন উপচে পড়া ভিড় আর কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষা। কেউ ডিজিটাল বোর্ডে শিডিউল দেখছেন, কেউ জানালার ধারে বসে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায়, আবার ক্লান্ত কুলিও একটু জিরিয়ে নিচ্ছেন।
গাবতলীর গেরো, যমুনার জট ও বৃষ্টির বাধা, উত্তরের পথে ঈদযাত্রা যেমন ছিলঘড়ির কাঁটায় তখন রাত ১১টা বেজে ৫৫ মিনিট। টিকিটে লেখা নির্ধারিত সময়েই চাকা গড়াল নাবিল পরিবহনের। বাসের নরম আসনে গা এলিয়ে দিতেই চোখে পড়ল পরিপাটি করে রাখা একটি কম্বল আর এক বোতল পানি। বরাবরের মতোই মনে মনে ছক কষে নিলাম—কম্বল মুড়ি দিয়ে এক ঘুম দেব, চোখ মেললেই দেখব বাড়ির চেনা পথঘাট।
১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহকিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত হবে। ঈদের দিন সকাল ৯টার একমাত্র জামাতের জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
বৃষ্টি উপেক্ষা করে বাস-ট্রেনে বাড়ি ছুটছে মানুষটানা বৃষ্টি উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।