গাবতলী হাটে গরু বিক্রি বেড়েছে, নেপথ্যে টানা বৃষ্টিরাজধানীর গাবতলী পশুর হাটে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন বিক্রেতারা। কাদা আর প্রতিকূল আবহাওয়ায় অনেক বিক্রেতা কিছুটা কম দামে পশু বিক্রি করছেন। তবে দামে সন্তুষ্ট ক্রেতারা। হাটে আজ উপচে পড়া ভিড় দেখা গেছে।
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশপবিত্র ঈদুল আজহায় দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
যে পশুর হাটে ২৫০ বছর ধরে দিতে হয় না হাসিলদুয়েক বছর নয়, দীর্ঘ ২৫০ বছর ধরে পশুর হাটে নেই হাসিল। হাট সংশ্লিষ্টরা পূর্বসূরির এই ঐতিহ্য এখনো লালন করছেন। কোরবানির ঈদ ঘিরে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ পশু হাটে তুলছেন। কোনো ঝামেলা ছাড়াই নিজের মতো বিক্রি করে বাড়ি ফিরছেন।
কোরবানি ঘিরে তৎপর ট্যানারি পল্লী, লবণের দাম ও বর্জ্য শোধন নিয়ে উদ্বেগঈদুল আজহার আগে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে প্রস্তুতি শুরু করেছে ট্যানারি শিল্প। তবে লবণের বাড়তি দাম এবং সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সীমাবদ্ধতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বার্ষিক চাহিদার অর্ধেক চামড়াই সংগৃহীত হবে এই সময়ে।
ঈদযাত্রায় বাস টার্মিনালে ভিড় কম, গলাকাটা ভাড়াপ্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য ঢাকা ছাড়ছে মানুষ। আগেভাগে ছুটি শুরু হওয়ায় বাস টার্মিনালে এবার যাত্রী কম। তবে পরিবহন কর্মীদের বিরুদ্ধে গলা কাটা ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
মিরপুরে ফুটপাতে ঈদের বাজারে মন্দা, হতাশ বিক্রেতারাঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফুটপাতে বেচাবিক্রি আশঙ্কাজনক হারে কমেছে। ক্রেতা সংকট ও বৃষ্টির কারণে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দীর্ঘ সময়ের মধ্যে এবারই সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছেন তাঁরা।
কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, টিকিট পেতে ভোগান্তির অভিযোগরাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে অনলাইনে টিকিট সংগ্রহে ভোগান্তি, আসন সংকট এবং কালোবাজারির অভিযোগ তুলেছেন অনেক যাত্রী। যদিও কেউ কেউ নির্বিঘ্ন যাত্রার কথাও জানিয়েছেন।
বাসের সূচিতে বিপর্যয়, ঘরমুখো মানুষের ভোগান্তিরাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে লোকাল ও দূরপাল্লার সাধারণ বাসের ক্ষেত্রে এই বিলম্বের চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
গাবতলীতে কম পশু বিক্রি, লোকসান শঙ্কায় বিক্রেতারাপবিত্র ঈদুল আজহায় রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে এখনো বেচাবিক্রি জমে ওঠেনি। আগামী দুই দিন পরিস্থিতি বদলাবে বলে আশা করছেন হাটসংশ্লিষ্টরা।
অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাসমালিকেরা: যাত্রী কল্যাণ সমিতিপবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি মালিক সমিতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
কোরবানি ঈদের আগে কিছু প্রাসঙ্গিক ভাবনাকোরবানি ঈদের আগ দিয়ে বাজারে কিছু সুখবর আছে। যেমন, বেড়ে যাওয়া ডিমের দাম কমে এসেছে। ব্রয়লার আর সোনালি মুরগির দামও। দাম আগের জায়গায় আসার ‘প্রত্যাশা’ থাকলেও সেটা কমই ঘটে। কারণ বাজারে সক্রিয় থাকে দাম বৃদ্ধির উপাদানগুলো। এরই মধ্যে তো ডিজেলের দাম বাড়ানো হয়েছে। তাতে রাতারাতি বেড়েছে পণ্য পরিবহন ব্যয়। হালে ডি
ঈদের দিন সারা দেশে থেমে থেমে রোদ–বৃষ্টিআগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে কোরবানির এই আনন্দের দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্য বলছে, ঈদের দিন দেশের বড় একটি অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশুর সামনে পশু জবাই নিষিদ্ধ, আইনে আরও যা চমকএকই ট্রাকে গরু ও ছাগল একসঙ্গে বহন করা যাবে না। প্রতিটি পশুর ডানে-বাঁয়ে অন্তত ১৫ সেন্টিমিটার এবং সামনে-পেছনে ৩০ সেন্টিমিটার ফাঁকা রাখা বাধ্যতামূলক। এমনকি টানা তিন ঘণ্টা বা ১০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর কোনো পরিচ্ছন্ন ও ছায়াযুক্ত স্থানে পশুকে আধা ঘণ্টার মতো বিশ্রাম নিতে দিতে হবে।
বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢলরাজধানীর সন্ধ্যার বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতেই ট্রেন ধরছেন হাজারো ঘরমুখো যাত্রী। রোববার অফিস শেষ করে কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রীবিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।
গাবতলী হাটে পশুর মেলা, দেখা নেই ক্রেতারঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী পশুর হাটে প্রচুর গরু এলেও বেচাকেনা জমেনি। পাইকার ও খামারিরা তিন-চার দিন আনায় হাট ছোট-বড় গরুতে ভরে গেছে।
তারা তো শুধু পড়তে এসেছিলকোরবানির ঈদের সকাল মানে একটা বিশেষ আলো। মসজিদ বা ঈদগাহ থেকে ফেরার পথে মানুষের মুখে হাসি, কোলাকুলি, ছোটদের নতুন জামা, উঠানে-পার্কিংয়ে-রাস্তায় পশু বাঁধা, রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ। এই দিনটার জন্য বছর ধরে অপেক্ষা করে সবাই। বিশেষ করে যারা দূরে থাকে, যারা পরিবার ছেড়ে শহরে বা বোর্ডিংয়ে আছে, তাদের কাছে