ঢাকা উত্তরের ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক বিস্তৃতি ও আহ্বায়ক কমিটি প্রস্তুতির জন্য সমন্বয় কমিটি হয়েছে।
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অয়ন কারাগারেঝিনাইদহ ছাত্রদলের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খান জামিন পাননি।
এনসিপি নেতাকে গ্রেপ্তারের বিষয়ে যা বলছে পুলিশপ্রথমে নিরাপত্তা দিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে হেফাজতে নেওয়া হয় বলে দাবি করেছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন। তবে তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তারঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।
পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপিরদলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শনিবার (২৩ মে) দুপুরে দলের দপ্তর শাখা থেকে পাঠানো জরুরি সাংগঠনিক নির্দেশনায় এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। আজ বিকেল ৪টায় এই বিক্ষোভ হবে।
সরকার ভায়োলেন্স বেছে নিলে আমাদেরও বাধ্য হতে হবে: আসিফঝিনাইদহে নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সতর্ক করে তিনি বলেন, শুক্রবার রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার যদি করা না হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, আমাদেরও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।
মামলা করে থানাতেই পাটওয়ারীরা অবরুদ্ধ ছাত্রদলের কাছেঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা সদর থানায় এই মামলা করেন।
অস্ত্র নয়, কর্মীর হাতের বস্তু সেফটি স্টিক, দাবি এনসিপিরঝিনাইদহের ঘটনায় ভিডিওর যুবককে দলীয় কর্মী বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তাঁর হাতের বস্তুকে ‘সেফপি স্টিক’ এবং সেটি থানায় জমা দেওয়া হয়েছে বলে দাবি দলটির।
ঝিনাইদহে পাটওয়ারীর ওপর হামলা, ঢাকায় এনসিপির বিক্ষোভঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি।
ঝিনাইদহে পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধেঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে শহরের পুরাতন পৌর কালেক্টরেট মসজিদের সামনে এই হামলা হয়।
নতুন এস আলম-সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদনাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের ব্যাংকিং খাতে লুটপাট ও ঋণ কেলেঙ্কারির সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে এখন নতুন করে এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।
এনসিপির ছায়া বাজেটে আলোচনাবাজেট যেন লুটেরাদের জন্য না হয়আগামী অর্থ বছরের বাজেট যেন কোনো বিশেষ করপোরেট গোষ্ঠী বা লুটেরাদের স্বার্থে না হয়ে সাধারণ মানুষের কল্যাণে প্রণয়ন করা হয়, সেই দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের সিদ্ধান্ত গণআকাঙ্ক্ষার পরিপন্থী: এনসিপিসুপ্রিম কোর্ট সচিবালয় রহিত করা এবং সেখানে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহার করার সরকারি সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
যোগদানের হিড়িকে এনসিপির ভোট ব্যাংক কী বাড়ছেজাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) অনেকেই নাম লেখাচ্ছেন। যোগদানের হিড়িক পড়েছে বলা চলে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে গণহারে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে আসায় আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। আগতদের বিশদ জানতে বাছাই কমিটিও করেছে এনসিপি।
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, জিইসি-দেওয়ানহাট এলাকায় সমাবেশ নিষিদ্ধচট্টগ্রামে জুলাই-অভ্যুত্থানের গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির পর নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজায় রাজনীতিকরাকেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দ্বিতীয় জানাজা হয়েছে। রোববার (১৭ মে) রাত ১০টার পর অনুষ্ঠিত এই জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতারা অংশগ্রহণ নেন।
মাজারে হামলার ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট চাইলেন সারোয়ার তুষারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, 'নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে গত দেড় বছরে মাজারে হওয়া সব হামলার ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট (সত্যানুসন্ধান প্রতিবেদন) চাই।'