মামদানির জয় কি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীকনিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয় আসলে প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে এক নৈতিক জবাব। যে প্রাতিষ্ঠানিকতা আমাদের এতদিন বলে এসেছে, ক্ষমতার কাছাকাছি থাকাই পূন্য ও টাকা থাকাই যোগ্যতা, সেই প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে মামদানির বিজয় যেন এক সাক্ষাৎ চপেটাঘাত।
মায়ের ক্যামেরা আর বাবার কলমের উত্তরাধিকার মামদানিযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। মূলত মা মীরা নায়ার ও বাবা মাহমুদ মামদানির ব্যক্তি ও রাজনৈতিক জীবন জোহরানকে প্রভাবিত করেছে, জোহরানও একাধিকবার তা উল্লেখ করেছেন।
জোহরান মামদানির বিজয় ভাষণযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচনে প্রথম মুসলিম, প্রথম ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত এবং সবচেয়ে তরুণ মেয়র হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাটপ্রার্থী জোহরান মামদানি। নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবার রাতে ব্রুকলিনে সমর্থকদের উদ্দেশে তিনি বিজয় ভাষণ দেন।
গরীববাদী মামদানির জয় যেভাবে জায়নবাদী লবির জন্য হুঁশিয়ারিযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে রেকর্ড ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানি। মামদানি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, প্রথম ভারতীয়-উগান্ডান বংশোদ্ভূত এবং সবচেয়ে তরুণ মেয়র। এই বিজয় ডেমোক্রেটিক পার্টির ভেতরেও একটি নতুন ধারা সূচিত করেছে।
আমেরিকার পুঁজিবাদের আড়ালে লুকিয়ে থাকা সমাজতান্ত্রিক মনবহু বছর ধরে সারা বিশ্বের কাছে আমেরিকা মানেই পুঁজিবাদের চূড়ান্ত প্রতীক। এই দুনিয়া চলে ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালির ইশারাতে। ব্যক্তির ইচ্ছাই এখানে শেষ কথা। এখানে ‘সমাজতন্ত্রী’ শব্দটি আজও রাজনৈতিক আক্রমণ বা গালাগাল হিসেবে ব্যবহার করা হয়।
মামদানির বিজয়ে উচ্ছ্বসিত নিউইয়র্কের মুসলিমরা: ‘এবার আমাদের সময়’মঙ্গলবার রাতে কুইন্সের অ্যাস্টোরিয়ার ‘মোকা অ্যান্ড কো’ নামের এক ক্যাফেতে বসার জায়গা ছিল না। হালাল রেস্টুরেন্ট ও ইয়েমেনি ক্যাফেতে ঘেরা ওই এলাকায় শত শত মানুষ জড়ো হয়েছিলেন। মুসলিম ডেমোক্র্যাটিক ক্লাব অব নিউইয়র্ক ও আরও কয়েকটি মুসলিম ও দক্ষিণ এশীয় সংগঠন সেখানে নির্বাচনী ফলাফল দেখার আয়োজন করেছিল।
মামদানির সামনে যেসব চ্যালেঞ্জনিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকে অনন্য। তিনি হবেন ১৮৯২ সালের পর শহরের সর্বকনিষ্ঠ মেয়র, প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হবেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন বড় নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্র্যাটরা বিশাল জয় পেয়েছে। জানুয়ারি মাসে ট্রাম্পের অভিষেকের পর এই প্রথম বড় আকারের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ট্রাম্প কেন মামদানিকে হুমকি হিসেবে দেখছেনট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি জয়ী হলে নিউইয়র্কের ফেডারেল তহবিল কমিয়ে দেওয়া হবে। ফলে এই নির্বাচন এখন যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির প্রতীকী সংঘাতে পরিণত হয়েছে।
‘সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের স্থপতি’ ডিক চেনির মৃত্যু‘৯/১১ পরবর্তী আমেরিকার রূপকার’ এবং ‘সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের স্থপতি’ হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের ৪৬তম ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডিক ব্রুস চেনি মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় (৩ নভেম্বর ২০২৫) ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়।
ট্রাম্পের হুমকি: ‘কমিউনিস্ট’ মামদানি জিতলে নিউইয়র্কে ফেডারেল তহবিল বন্ধনিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আগের রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটারদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন—জোহরান মামদানীকে থামাও, না হলে শাস্তি পেতে হবে।
নিউইয়র্কে মেয়র নির্বাচন আজযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নাগরিকরা আজ তাদের নতুন মেয়র নির্বাচনে ভোট দেবেন। এবারের নির্বাচন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এতে একদিকে প্রগতিশীল আদর্শ, অন্যদিকে অভিজ্ঞ প্রতিষ্ঠিত রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
অন্যদেশে সরকার পরিবর্তনে আর হস্তক্ষেপ নয়, এটা কি যুক্তরাষ্ট্রের দুর্বলতার লক্ষণগ্যাবার্ডের এই বক্তব্য এমন এক সময় (৩১ অক্টোবর ২০২৫) আসে, যখন মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। তিনি বলেন, এই নীতি পরিবর্তন কোনো কৌশলগত বিচ্যুতি নয়, বরং গত কয়েক দশকের হস্তক্ষেপমূলক নীতির বিপরীতে এক সচেতন সিদ্ধান্ত।
পরমাণু পরীক্ষার অভিযোগ অস্বীকার চীনের, যুক্তরাষ্ট্রকেও বন্ধ রাখার আহ্বানচীন গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, তারা দীর্ঘদিন ধরে প্রচলিত অনানুষ্ঠানিক পরমাণু পরীক্ষা স্থগিত রাখার চুক্তি লঙ্ঘন করেনি।
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে কার পাল্লা ভারীচলতি বছরের ফেব্রুয়ারিতে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে বেইজিং ও ওয়াশিংটনের দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধের নতুন ও তীব্রতর অধ্যায়ের সূচনা হয়।
আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আছে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের হাতে বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন বার্তা সংস্থা সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন।
‘খ্রিস্টান হত্যার’ অভিযোগে নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর সহিংসতার অভিযোগ তুলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জানান, যুদ্ধ মন্ত্রণালয়কে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।