কলেজছাত্রের তৈরি ‘গো-কার্ট রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রীকলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাইমা রহমানের সঙ্গে এআই তৈরি ছবি ছড়ানোয় পঞ্চগড়ে কলেজছাত্র আটকপঞ্চগড়ের দেবীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি জুড়ে দেওয়া ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থচাঁপাইনবাবগঞ্জে মিড-ডে মিল খেয়ে একটি বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার।
প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন।
এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, প্রথমবারের মতো থাকছে সিসি ক্যামেরাসকাল ১০টা থেকে সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২১ হাজার ১১৮ জন।
রক্তাক্ত ছাত্রকে ফেরত, রাবির চিকিৎসা কেন্দ্রে তালারাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে রক্তাক্ত অবস্থায় এলেও সেবা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা এসে চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন।
নারী থাকার সন্দেহে কক্ষে তল্লাশি: রাবির হল এজিএসসহ ৩ জনের আবাসিকতা স্থগিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে নারী থাকার সন্দেহে গভীর রাতে অনুমতি ছাড়াই একটি কক্ষে তল্লাশির ঘটনায় হল সংসদের এজিএসসহ তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।
‘নারী থাকার সন্দেহে’ রাবির হলে তল্লাশিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে ‘নারী থাকার অভিযোগ’ তুলে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এই তল্লাশি চালানো হয়।
মাদারীপুরে মিড-ডে মিল খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, পাঁচ সদস্যের তদন্ত কমিটিমাদারীপুরে মিড-ডে মিল খেয়ে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এছাড়া একটি বিদ্যালয়ে পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন তিনি।
একই বিষয়ে ৫ বার ফেলের পর মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’, শিক্ষকের রোষানলে পড়ার অভিযোগএকই বিষয়ে পরপর চারবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অর্পিতা নওশিন। সহপাঠীদের অভিযোগ, শিক্ষকের রোষানলে পড়েই বারবার ফেল করতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত মানসিক যন্ত্রণায়, অভিমানে প্রাণ দিয়েছেন এই মেডিকেল শিক্ষার্থী।
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ২৫০ শিক্ষক-শিক্ষার্থী নিহতগত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যাবাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজছাত্র আমির হামজাকে (২৩) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।