হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যুহামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত, বাকি তিনজন সন্দেহভাজন হাম রোগী।
চমেকের হাম কর্নারে শয্যার চেয়ে তিন গুণ রোগীচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ১৬টি শয্যা বরাদ্দ থাকলেও বর্তমানে এখানে ভর্তি আছে অর্ধশতাধিক শিশু। ফলে প্রতি শয্যায় তিন থেকে চারজন করে রোগীকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে।
চিকিৎসকদের অতিরিক্ত ফি রোধসহ ৬ দাবিতে স্মারকলিপিরাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিদর্শন ফি নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
হাম ও লক্ষণে আরও ১০ শিশুর মৃত্যুহাম ও রোগটির উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার ও সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে ছয় শিশু।
সংক্রামক ব্যাধি হাসপাতালহামে আক্রান্ত সন্তান নিয়ে অভিভাবকের লড়াইরাজধানীর মহাখালীর ১০০ শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে জাকিয়া হোসেনের মতো শত শত অভিভাবক হামে আক্রান্ত সন্তান নিয়ে লড়াই করছেন। শনিবার (১১ এপ্রিল) সরেজমিন হাসপাতালের ষষ্ঠতলার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ২৯ শয্যার বিপরীতে অর্ধশতাধিক শিশুকে চিকিৎসাধীন পাওয়া যায়।
হাম ও লক্ষণ নিয়ে একদিনে আরও ২ শিশুর মৃত্যুহাম ও লক্ষণ নিয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ৮৮৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল: ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ১৫০ মানুষচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আইসোলেশন ওয়ার্ডে জায়গা সংকট তৈরি হয়েছে। জায়গার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেক শিশুকে। একটি কক্ষে শিশু রোগী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রতিদিনের গড়ে প্রায় ১৫০ মানুষ থাকতে হচ্ছে।
প্রতিক্রিয়াহামের প্রাণঘাতী রূপ: স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবেপ্রশ্ন উঠতে পারে, এখন আমাদের করণীয় কী? প্রাদুর্ভাব যেহেতু ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করে ছড়িয়ে পড়েছে, তাই এখন টিকাদান কর্মসূচি এগিয়ে আনলে শতভাগ সমাধান হয়তো মিলবে না। টিকা দেওয়ার একটি নির্দিষ্ট সময় থাকে।
লেবাননজুড়ে ইসরায়েলি হামলা চলছেই, হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থারযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার সকালেও দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও ইসরায়েলের অন্তত দুটি শহর লক্ষ্য করে রকেট ছুড়েছে। খবর আলজাজিরার।
লাশ নিয়ে বাড়ির পথে মাকে ফোন, ‘আইসিইউ ফাঁকা’ফোন পেয়ে আমার বোন কোনো কথা বলতে পারেননি। হাউমাউ করে কান্না শুরু করেন। তখন আমি ফোনটি নিয়ে তাদের জানাই– পিআইসিইউতে শয্যা না পেয়ে নেহা দুপুরে মারা গেছে।
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়।
রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ধোঁয়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ ইউনিটরাজধানীর কলাবাগান এলাকায় গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। ঘটনা পর্যবেক্ষণে ঘটনাস্থলে গিয়েছেন ফায়ার সার্ভিসের দুই ইউনিট। বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়া-৬ভোটের আগে সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, ব্যবস্থার নির্দেশবগুড়া-৬ আসনের উপনির্বাচনের আগে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি নির্বাচনী মিছিল ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুধু টিকাই কি হাম মোকাবিলার স্থায়ী সমাধানমার্চ ২০২৬। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের (আইডিএইচ) করিডোরে শিশুদের কান্না। শয্যার অভাবে হাসপাতালের মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছে শিশুরা। এই হাসপাতালে মাত্র তিন মাসেই ভর্তি হয়েছে ৫৬০ জন হামের রোগী, যেখানে পুরো ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬৯ জন।
চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টা, যুবক আটকভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। পরে মো. আরিফ নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে রোগীর স্বজনরা।
সরকারি হাসপাতালে দামি যন্ত্র কেনার পরই নষ্ট হয় কেন, তদন্তের আহ্বান চসিক মেয়রেরসরকারি হাসপাতালে দামি রোগনির্ণয়যন্ত্র কেনার কিছুদিনের মধ্যেই বিকল হয়ে যাচ্ছে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এর পেছনে কোনো ‘অদৃশ্য সিন্ডিকেট’ কাজ করছে কি না তা খতিয়ে দেখা দরকার।
হাম ও লক্ষণ নিয়ে আরও ৬ জনের মৃত্যুদেশে হাম আক্রান্ত হয়ে ও রোগটির লক্ষণ নিয়ে আরও ছয়জন মারা গেছে। এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে বাকিদের মৃত্যু হয়েছে।