এনবিআর চেয়ারম্যানের নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সিএমএসএমই খাতের উন্নয়ন ছাড়া অর্থনীতির গতি ফেরানো অসম্ভব: রাশেদ তিতুমীরদেশের অর্থনীতিকে গতিশীল করতে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের উন্নয়নের বিকল্প নেই। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ মন্তব্য করেন।
মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়লজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের ই-ভ্যাট সিস্টেমে মার্চ মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, করদাতারা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
অর্থনীতির কাঠামোগত সংস্কারের তাগিদ ব্যবসায়ীদেরবৈশ্বিক অস্থিরতা, জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতায় দেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে। এই সংকট মোকাবিলায় কর, আর্থিক খাত, শিল্পনীতি ও অবকাঠামো খাতে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদেরা।
আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়া আরও এক মাস বাড়িয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) একরামুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ব্যবসা সহজ করায় জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রীদেশের অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সুশাসন ও স্বচ্ছতায় জোর দিচ্ছে সরকার। একই সঙ্গে ব্যবসা সহজ করায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা, ৪ সিঅ্যান্ডএফের লাইসেন্স স্থগিতবেনাপোল স্থলবন্দরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে কাস্টমসের বিভিন্ন অভিযানে প্রায় ২৫ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এই ঘটনায় চারটি সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এসএমই খাতে ২ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারেরবাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে বরাদ্দের পরিমাণ ২ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা করছে সরকার।
ছেঁড়া-ফাটা নোট না নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থাছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ, ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদানে সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
এপ্রিলের ১১ দিনেই রেমিট্যান্স ১ বিলিয়ন ডলার ছাড়ালএপ্রিলেও প্রবাসী আয়ে শক্তিশালী ধারা লক্ষ্য করা গেছে। প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শেষ তিন দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।
ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠক, বাড়ছে না ভোজ্যতেলের দামভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক ও বাজারের অস্থিরতা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে তিনি এই নিত্যপণ্যের দাম না বাড়ানোর কথা জানিয়েছেন।
ফার্নেস অয়েল লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সাফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বেড়েছে। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিজ দোষে দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশদক্ষ কর্মী নিতে বাংলাদেশিদের জন্য ২০০৮ সালে শ্রমবাজারের দরজা খুলেছিল দক্ষিণ কোরিয়া। বছর বছর কোটাও দেয়। তবে দক্ষতার নামে শুধু ভাষা শিক্ষাতেই জোর, ঘন ঘন চাকরি পরিবর্তনসহ বিভিন্ন কারণে সেই কোটা কোনো বছরই পূরণ করতে পারেনি বাংলাদেশ। উল্টো সবশেষ ৩ বছরে কোটার অর্ধেক কর্মীও দেশটিতে যেতে পারেনি।
সাড়ে ৩ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুদীর্ঘ ৩ বছর ৬ মাস ১৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ভারত থেকে তিনটি ট্রাকে ১১৬ টন গম দেশে ঢুকেছে। ভারতের ইজান ট্রেডার্সের কাছ থেকে গমগুলো আমদানি করেছে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান মিফা ইন্টারন্যাশনাল।
জ্বালানি সংকটে ঝুঁকিতে শিল্প ও অর্থনীতি, উত্তরণে মহাপরিকল্পনার আহ্বানবৈশ্বিক জ্বালানি সংকটে দেশের অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় দ্রুত সমন্বিত পদক্ষেপ ও মহাপরিকল্পনার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা।
বছরে ১ লাখ ৭ হাজার কোটি টাকা কর ছাড়, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে প্রত্যক্ষ কর ব্যয়ের (ট্যাক্স এক্সপেন্ডিচার) পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকা।
মিরসরাই ও সাবরাংয়ে জেটি নির্মাণে বেজা-বিআইডব্লিউটির চুক্তিদেশের শিল্পায়ন ও পর্যটন খাতের প্রসারে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এবং টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কে জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।