সিএনএনের বিশ্লেষণইরান যুদ্ধ রাশিয়ার জন্য ‘আশীর্বাদ’, লাভের খাতায় শুধু তেল নয়শুধু তেল নয়, ইরান সংঘাতের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাস ও সারের সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা রাশিয়ার আর্থিক লাভকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা ট্রাম্পেরমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে আরও ১০ হাজার অতিরিক্ত পদাতিক সেনা পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ (ডব্লিউএসজে)।
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের সময় বাড়ালেন ট্রাম্পইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ইরান যুদ্ধ এখনই বন্ধ হোক, চায় না উপসাগরীয় দেশগুলোদ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের দেশগুলোর আশঙ্কা, তড়িঘড়ি কোনো রফা বা শান্তি চুক্তি ওই অঞ্চলকে আগের চেয়েও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে।
ইরান যুদ্ধের জেরে পেছাল ট্রাম্প-শি বৈঠকইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত চীন সফর পিছিয়ে মে মাসে নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
হরমুজ প্রণালি অবরোধের কারিগর আলিরেজাকে হত্যার দাবি ইসরায়েলেরহরমুজ প্রণালি অবরোধের মূল কারিগর এবং ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় কাজ করছে তিন মুসলিম দেশযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যস্থতায় কাজ করছে পাকিস্তান, মিসর, তুরস্কসহ কয়েকটি দেশ। ইতিমধ্যে তেহরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব হস্তান্তর করেছে পাকিস্তান।
সমঝোতা নিয়ে ইরানকে দ্রুত ‘সিরিয়াস’ হতে বললেন ট্রাম্পইরানের সঙ্গে চলমান সমঝোতা আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে, ইরানকে দ্রুত সিরিয়াস হতে হবে।’
হরমুজ প্রণালিতে ভারত-পাকিস্তানসহ পাঁচ বন্ধু রাষ্ট্রের জাহাজ চলছে: ইরানপশ্চিমা গণমাধ্যমের হরমুজ প্রণালি বন্ধের দাবি সত্য নয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শুধু শত্রু দেশগুলোর জন্য বন্ধ থাকলেও ‘বন্ধু’ রাষ্ট্রগুলোর জন্য হরমুজ উন্মুক্ত রয়েছে।
ভারতে বাসে আগুন লেগে ১২ জনের মৃত্যু, আহত ২০ভারতের অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের দ্বীপ দখল করলে প্রতিবেশী দেশে হামলার হুঁশিয়ারিতেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ‘ইরানের শত্রুরা’ একটি আঞ্চলিক প্রতিবেশী দেশের সহায়তায় ইরানের দ্বীপ দখলের পরিকল্পনা করছে।
একদিনে হরমুজ প্রণালি পার হয়েছে একাধিক জাহাজঅবরুদ্ধ পরিস্থিতির মধ্যেই গতকাল সকাল থেকে একাধিক জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর মধ্যেই ইরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ যাতায়াতের জন্য দেশগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে।
ইরানে ১৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলযুদ্ধ শুরুর পর থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত ইরানের ওপর ১৫ হাজারের বেশি বোমা ফেলেছে ইসরায়েল। এই সংখ্যা গত বছরের জুনে ১২ দিনের সংঘাতে ব্যবহৃত বোমার চেয়ে চার গুণ বেশি।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধ ‘অন্যায় ও অবৈধ’: স্পেনইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ইরানের নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে জোলকাদরের নিয়োগ কেন গুরুত্বপূর্ণইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বাকের জোলকাদর। মঙ্গলবার (২৪ মার্চ) ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আলী লারিজানির জায়গায় তাঁকে নিয়োগ দেওয়া হয়।
যুদ্ধের মধ্যেই নতুন বিপদের মুখে মধ্যপ্রাচ্যচলমান যুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্য। নাগরিকরা নিত্য কাজ দূরে থাক, ভুলতে বসেছে স্বস্তির ঘুমও। এর মধ্যেই এই অঞ্চলের দেশগুলোর জন্য ভয়াবহ বিপদ ধেয়ে আসছে। আগামীকাল বৃহস্পতিবার শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
যুদ্ধ বন্ধে মার্কিন ১৫ শর্তের পাল্টায় ইরানের কঠোর ৫যুদ্ধ বন্ধে ইরানের কাছে ১৫ দফার একটি পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে তেহরান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যম।