জাবি ছাত্র জুবায়ের হত্যা: ১৪ বছর পেরোলেও ধরাছোঁয়ার বাইরে ছাত্রলীগের দণ্ডপ্রাপ্তরা২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদের ওপর হামলা চালায় তৎকালীন ক্ষতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। হামলার পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২০০৭-০৮ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ।
মুছাব্বির হত্যা: শ্যুটারসহ তিনজন ডিবি হেফাজতেরাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ‘শ্যুটার’সহ তিনজনকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যুনেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-মোহনগঞ্জ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন শতাধিক ‘জুলাই যোদ্ধা’ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে আইসিসির চিঠির অপেক্ষায় বিসিবিনিরাপত্তার কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ। সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক সাড়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় সংসদ নির্বাচনইসির কাছেও প্রার্থিতা হারালেন ১৬ জন, ফিরে পেলেন ৫১ জনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৭০টি আপিলের শুনানি হয়েছে। আপিল শুনানির প্রথম দিনে ৫২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৫১ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একজন বৈধ প্রার্থী তাঁর প্রার্থিতা হারিয়েছেন।
সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাল ইসির বৈঠকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের সঙ্গে সম্পাদকদের মতবিনিময়, চাইলেন স্বাধীন সাংবাদিকতার পরিবেশতারেক রহমানের সঙ্গে দেশের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান নির্বাহী এবং সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতসহ গণমাধ্যমের নানা প্রতিবন্ধকতা, মত প্রকাশের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় উঠে এসেছে।
চবি শিক্ষককে হেনস্তা: ‘মব জাস্টিস’ বন্ধের দাবি জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামেরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার সময় এক শিক্ষককে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি বলেছে, ভিন্নমত বা বিতর্কের সমাধান আইন ও প্রশাসনিক তদন্তে হতে হবে, কোনোভাবেই ‘মব জাস্টিস’ দিয়ে নয়।
তারেক রহমানের সঙ্গে সম্পাদকদের মতবিনিময় নতুন ধারার গণমাধ্যমের জন্য ইকোসিস্টেম গড়ে তোলা দরকার: ঢাকা স্ট্রিম সম্পাদককরপোরেট ও বড় গণমাধ্যমের বাইরে গড়ে ওঠা নতুন ধারার ছোট এবং মাঝারি গণমাধ্যমগুলোর জন্য টেকসই ‘ইকোসিস্টেম’ গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।
ডাকসু থেকে জকসু: ৫ ছাত্র সংসদ নির্বাচনেই শিবিরের জয়ের কারণ কীঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
রামগড়ে পাহাড় কাটার অভিযোগের তদন্ত শুরুখাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ তদন্তে নেমেছে নৌপরিবহন মন্ত্রণালয়। গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি শনিবার (১০ জানুয়ারি) সরেজমিন পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
কিশোরগঞ্জে মীমাংসা বৈঠকেই দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব নিরসনে বসা বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।
জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট আসা জরুরি: আদিলুর রহমান খানছাত্র-জনতার রক্তে লেখা ‘জুলাই সনদ’-এর পক্ষে জনগণের মতামত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার মাধ্যমেই প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গণভোট।
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেড ব্যবসায় নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫সড়াইলের অরুয়াইল ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজের মধ্যে বাল্কহেড ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নির্বাচনে টাকার ছড়াছড়ি ও সহিংসতা বন্ধের আহ্বান সিপিডিরআসন্ন নির্বাচনে টাকার অবৈধ ব্যবহার ও সহিংসতা রোধের আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।