মার্কিন ভিসা বন্ড আরোপের দায় আগের সরকারের: পররাষ্ট্র উপদেষ্টাযুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করতে বাংলাদেশিদের ওপর যে ভিসা বন্ড বা জামানত আরোপ করা হয়েছে, সেটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ অনুপস্থিত, নিজেকে নির্দোষ দাবি করলেন রাজউকের খুরশীদক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জন আসামি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেননি।
রামগড় স্থলবন্দরে পাহাড় কাটার অভিযোগ: তদন্ত কমিটি গঠনের নির্দেশ নৌ উপদেষ্টারখাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে জমি ভরাটের জন্য নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
কোম্পানির অপরাধে কারাদণ্ড বাতিল, থাকছে শুধু অর্থদণ্ড: প্রেস সচিবকোম্পানির অপরাধ বিচারের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান উঠিয়ে শুধু অর্থদণ্ড রাখা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ আনছে সরকার: আসিফ নজরুলজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে ‘দায়মুক্তি অধ্যাদেশ’ আনছে অন্তর্বর্তী সরকার। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।
আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে (ictd.gov.bd) শ্বেতপত্রটি প্রকাশ করা হয়। এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ভিড়, ৫ ঘণ্টায় আপিল করলেন ৬৯ জনটানা চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬৯ জন প্রার্থী আপিল করেছেন। এ নিয়ে আজ দুপুর ২টা পর্যন্ত মোট ৩৫৭ জন প্রার্থী আপিল করলেন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারিবিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মত দমনে জিয়াউল আহসানকে অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেছে প্রসিকিউশন। তিনি দীর্ঘ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং পরবর্তীতে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক দলের অভিযোগে নয়, ইসি চাইলে ডিসিদের রদবদল: মন্ত্রিপরিষদ সচিবনির্বাচন কমিশন (ইসি) যদি মনে করে, তাহলেই কেবল জেলা প্রশাসকদের (ডিসি) রদবদল করা হতে পারে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
ধামরাই রথ অক্ষত, পোড়ানোর ছবিটি এআই দিয়ে তৈরিঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথটি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রথটি পুড়ে যাওয়ার যে তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
আবারও ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা চলছে: হেফাজতে ইসলামসুষ্ঠু পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য পতিত দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র আবারও সুপরিকল্পিতভাবে ‘সংখ্যালঘু নির্যাতন কার্ড’ খেলার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গ্যাস নিয়ে সমস্যা সমাধানে পদক্ষেপের আহ্বান ইসলামী আন্দোলনেরদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে দ্রুত যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ভালুকায় দীপু হত্যায় ‘নেতৃত্ব দেওয়া’ মাদ্রাসা শিক্ষক ইয়াছিন আরাফাত গ্রেপ্তারময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন তিনি।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মিছিল-স্লোগান নিষিদ্ধ করে প্রশাসনের নির্দেশনাবাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন নির্দেশনায় আদালত প্রাঙ্গণ ও ভবনে সব ধরনের মিছিল, স্লোগান ও সমাবেশ নিষিদ্ধ করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
ইসিতে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন, যোগাযোগ করবেন যেভাবেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে এই সেল কাজ করবে।
আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসিআপিলকারী সবাই ‘ন্যায়বিচার পাবেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। কাউকে রাজপথেও নামতে হবে না।’
সিসিটিভি ফুটেজে মুছাব্বির হত্যার দৃশ্য: বস্তায় পিস্তল রেখে ‘ওত পেতে ছিল’ দুর্বৃত্তরারাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফুটেজ বিশ্লেষণের পর পুলিশের ধারণা, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিলেন দুই দুর্বৃত্ত।