বিসিবিতে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিটবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালকে সভাপতি করে গঠিত অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
শেয়ারবাজার ও বিমা খাতের দুই বিল পাস, বিরোধীদলের আপত্তিজাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ পাস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ।
বৃষ্টিতে বিদ্যুতের চাহিদা কমায় লোডশেডিংমুক্ত ২ দিনসপ্তাহের শুরুতে তাপপ্রবাহের মধ্যে তীব্র লোডশেডিংয়ে নাকাল হয় দেশবাসী। এরপর টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে আসায় গত দুই দিন দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
হবিগঞ্জে হাওরে থই থই পানি, ডুবল সোনালি ফসলটানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের হাওরাঞ্চলে নদ-নদীর পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে নিচু এলাকার বিস্তীর্ণ বোরো ধানের জমি। অনেক এলাকায় রাস্তাঘাট ভেঙে দ্রুত পানি প্রবেশ করেছে হাওরে।
বাহাত্তরের সংবিধান ও রাষ্ট্রপতির অতীত ভূমিকা নিয়ে সংসদে নাহিদ ইসলামের তোপজাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারের বিভিন্ন নীতি, রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড এবং বাহাত্তরের সংবিধানের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার: প্রধানমন্ত্রীবর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
হাইকোর্টে দুই মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনইদুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
ভিএআর নাটকে ড্র নিয়েই মাঠ ছাড়ল অ্যাটলেটিকো-আর্সেনালউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ শেষে সমতায় দাঁড়িয়ে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অ্যাটলেটিকো মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দুই দল।
হাইকোর্টে জামিন পেলেন ইমিথানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের সাক্ষাৎবুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।
কক্সবাজারে আবাসিক হোটেলে অর্ধগলিত মরদেহকক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে হোটেল নিশীতার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
‘কাঁচামাল সংকটে’ উত্তরা ইপিজেডের এক কোম্পানিতে ‘লে অফ’ ঘোষণানীলফামারীর উত্তরা ইপিজেডের অন্যতম প্রতিষ্ঠান ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ
প্যারোল মঞ্জুর হয়নি ছাত্রলীগ নেতার, বাবার লাশ নেওয়া হলো কারাফটকেবরিশালে বাবার জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য কারাবন্দি ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তির আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে মৌখিক অনুমতির ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়া হয় কারাফটকে।
অস্ত্র, গুলি, ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তাররাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগ।
নতুন ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, বোয়িংয়ের সঙ্গে চুক্তি আজমার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি সই হবে।
বিদ্যুৎ সংকটে পচে যাচ্ছে ৩ লাখ কেজি কাঁচা চা-পাতাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবুজ পাহাড় আর ঘন বনভূমির মাঝে অবস্থিত মৌলভীবাজার ‘চায়ের রাজধানী’ নামে পরিচিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই জনপদ শুধু পর্যটনের জন্য নয়, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবেও গুরুত্বপূর্ণ।
ভোটার নিবন্ধনে এখন থেকে লাগবে এসএসসি সনদজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুবিধার্থে ভোটার হওয়া বা এনআইডি আবেদনের ক্ষেত্রে কেউ এসএসসি পাস করে থাকলে তাঁর সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)।