কলামবিশ্বরাজনীতিতে বাংলাদেশের দৃশ্যমান উত্থানের নতুন অধ্যায়জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।
কলামভারতের সীমান্ত রাজনীতি ও বাংলাদেশের শরণার্থী নীতির প্রয়োজনীয়তাআধুনিক জাতিরাষ্ট্রে সীমান্ত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। সীমানার মধ্য দিয়ে দুটি রাষ্ট্রের সীমানাই কেবল নির্ধারিত হয় না, বরং রাষ্ট্রের নাগরিকদের অবাধ চলাচলের সীমারেখা ও নিয়ন্ত্রণের যৌক্তিকতাও নির্ধারিত হয়।
কলামঠিকাদারের অর্থে বিদেশ ভ্রমণ কি পুরোপুরি বন্ধ করা যাবেকীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্স এলএলসির অর্থায়নে মশা মারা শিখতে যুক্তরাষ্ট্র যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কোরপোরেশনের (চসিক) মেয়র ও অন্যরা।
সম্পাদকীয়পৃথিবী সতর্ক করছে, বাংলাদেশ কি প্রস্তুতবিশ্ব পরিবেশ দিবসে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবার থিম নির্ধারণ করেছে– ‘প্রকৃতি থেকে অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।’ সংস্থাটি স্পষ্টভাবে বলেছে, গত ১১ বছর ছিল ইতিহাসে উষ্ণতম।
কলামমতামত•জলবায়ু-সহনশীল কৃষিই আগামীর বাংলাদেশের জীবনরেখাআজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বমঞ্চে এবারের সতর্কবার্তা হলো— ‘#NowForClimate’ বা ‘জলবায়ু নিয়ে ভাবার এখনই সময়’। এটি এখন আর ভবিষ্যতের কোনো তাত্ত্বিক বিতর্ক নয়, বরং বর্তমানের অস্তিত্ব রক্ষার লড়াই। বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক সীমানা ছাড়িয়ে যাওয়ার পথে। বাংলাদেশের মতো বদ্বীপে
কলামবাস্তুতন্ত্র পুনরুদ্ধার: বাংলাদেশের জন্য জরুরি প্রয়োজন ‘বনায়ন’বাংলাদেশের পরিবেশ আজ এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এদেশের বিপুল বৈচিত্রময় বনভূমি আজ জনসংখ্যা বৃদ্ধি, কৃষি সম্প্রসারণ, নগরায়ন ও সম্পদের আগ্রাসী আহরণের সম্মিলিত চাপে খণ্ড-বিখণ্ড হয়ে পড়েছে। বনভূমি এখন দেশের মোট ভূখণ্ডের এগারো শতাংশেরও কম, যা অবক্ষয়ের মাত্রা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
কলামসবুজের নতুন ভাষা: নিউ মিডিয়া, জেন জি ও পরিবেশ-রাজনীতির নতুন পৃথিবীবিশ্ব পরিবেশ দিবস এখন আর কেবল জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক দিবস নয়। নয় গুরুগম্ভীর সেমিনার বা ফরমায়েশি র্যালি। এটি এখন টিকটকের একটি ভিডিও, ইনস্টাগ্রামের একটি রিল, ইউটিউবের একটি ভ্লগ, কিংবা কোনো জেন-জি’র একাকী পাহাড়যাত্রার নিরব স্টোরি।
কলামমতামত•নদী কি লাশ গুমের নিরাপদ ঠিকানা হয়ে উঠছেপরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নদী। এই নদীর ভালো থাকার, না থাকার ওপর নির্ভর করে পরিবেশের ভালো মন্দ। আমাদের পরিবেশের সার্বিক অবস্থা কেমন, তা জানার জন্য নতুন করে কোনো গবেষণার প্রয়োজন নেই, কেবল দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিশ্চিত করে বলে দেওয়া যাবে, আমাদের পরিবেশ ভালো নেই।
কলামবাংলাদেশের রাজনৈতিক শ্রেণির প্রতি ইবনে খালদুনের সতর্কবার্তাইবনে খালদুন সতর্ক করেছিলেন যে, শাসক শ্রেণী প্রায়শই শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে, কিন্তু ধীরে ধীরে তারা অহংকার, বিলাসিতা, আত্মরক্ষা এবং সাধারণ নাগরিকদের থেকে বিচ্ছিন্নতার দিকে ধাবিত হয়। রাজনৈতিক এলিটরা যখন ক্ষমতা টিকিয়ে রাখতে মগ্ন হয়ে পড়ে তখন...
সম্পাদকীয়সম্পাদকীয়•মব জাস্টিস থেকে মব সেন্সরশিপ: রাষ্ট্র কি পিছু হটছেজুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ‘মব’ বা জনরোষের নতুন এক বাস্তবতার জন্ম হয়েছে। প্রথম পর্যায়ে মবের প্রধান চালিকাশক্তি ছিল প্রতিশোধ, ক্রোধ ও ক্ষমতার পুনর্বিন্যাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মবের এই চরিত্র পরিবর্তিত হয়েছে।
কলামনূর জাহান বেগমের করুণ মৃত্যু: আমাদের পরিণতি ভিন্ন হবে?আমরা নূর জাহান বেগমের করুণ মৃত্যুতে শোক প্রকাশ করছি। কিন্তু আজ যদি আমাদের সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষাকে সমান গুরুত্ব না দিই তাহলে আমাদের প্রত্যেকেরই নূর জাহান বেগমের মতো এক নিঃসঙ্গ ও অবহেলিত পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
কলামবাজেটের অগ্রাধিকার আর মানুষের প্রত্যাশা কি এক সুরে বাঁধা?গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে একটা কথা বেশ ঘুরছে। কেউ কেউ বলছেন, এবারের বাজেট “উচ্চাভিলাষী”। কেউ আবার বলছেন, “একই বাজেট, নতুন মোড়ক।” এই দুই মেরুর মাঝখানে বসে আমি যখন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মূল কাঠামোটা পড়লাম, মনে হলো আলোচনাটা আসলে অনেক গভীরে যাওয়া দরকার।
সম্পাদকীয়উদ্বেগজনক খেলাপি ঋণ পরিস্থিতি সামলাতে হবেখেলাপি ঋণের সমস্যা আজকের নয়। তবে বিগত আওয়ামী লীগ শাসনামলে এটা অব্যাহতভাবে বাড়ছিল। পরিস্থিতি আড়াল করতে খেলাপি ঋণ কমিয়ে দেখানোরও চেষ্টা চলে, যা তাদের পতনের পর আসে সামনে। মাত্রা ছাড়ানো খেলাপি ঋণের জন্য একগুচ্ছ ব্যাংক নিয়ে ছড়ায় উদ্বেগ।
কলামডিপ্লোম্যাটে প্রকাশিত লেখা•একসময়ের দাপুটে দল আওয়ামী লীগের বর্তমান অবস্থান কোথায়শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ)। এখানেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। কিন্তু ভবনটির মূল ফটক এখন আধভাঙা এবং বন্ধ।
কলামবাংলাদেশ থেকে একটি পরাশক্তিকে পর্যবেক্ষণ•ইন্দো-প্যাসিফিক দাবার ছক: আমেরিকা, চীন এবং বঙ্গোপসাগরইন্দো-প্যাসিফিক এখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র। যা শুরু হয়েছিল অর্থনৈতিক প্রতিযোগিতা হিসেবে, তা ধীরে ধীরে বিস্তৃত হয়ে পরিণত হয়েছে বাণিজ্যপথ, প্রযুক্তি, সামরিক উপস্থিতি, কূটনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ কাঠামো নিয়ে এক বৃহত্তর প্রতিযোগিতায়।
কলামমতামত•মাদ্রাসায় যৌন সহিংসতা, আমাদের নীরবতার মূল্যআইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, গত বছর মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হয়েছে কমপক্ষে ৫২ জন শিশু, যার মধ্যে তিনজন মারা গেছে। গবেষকরা বলছেন, এটি কেবল নথিভুক্ত সংখ্যা; বাস্তব সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
কলামইনস্ক্রিপ্টের লেখা•মমতার বাংলাদেশ মন্তব্যে জল্পনা তুঙ্গেভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশে। গত ২ জুন ধর্নামঞ্চ থেকে তিনি দাবি করেছেন, বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক অভিযুক্তকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল