মামলা জটিলতায় জামায়াত নেতা আযাদের মনোনয়ন বাতিলকক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জামায়াতের পর ইসলামী আন্দোলনেরও সমাবেশ স্থগিতপ্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের বজায় রাখতে মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দাবিতে ৯ জানুয়ারি এই সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি।
বগুড়ায় মান্নাসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলবগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চহাদি হত্যার বিচার ৩০ কর্মদিবসে না হলে সরকার পতনে আন্দোলনের ডাকইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারে ৩০ কার্যদিবস বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ সময় বেঁধে দিয়ে শাহবাগ ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী।
ঢাকা-৯ আসনে তাসনিম জারার প্রতিদ্বন্দ্বী এনসিপির রাসিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম, সদস্যসচিব রিজভীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাশেদ খানের নেই বাড়ি-গাড়ি, আছে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ৩৫ লাখ টাকাগণঅধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের নিজের কোনো বাড়ি, গাড়ি, প্লট বা জমি নেই। স্থাবর সম্পত্তি না থাকলেও উপহার হিসেবে পাওয়া ৩০ ভরি স্বর্ণ রয়েছে তাঁর।
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, ‘মালিক-ভাড়াটে দ্বন্দ্ব’ বলছে পুলিশবরিশালের ফকির বাড়ি রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
‘সাদাপাথর কাণ্ডে’ বহিষ্কৃত সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপিসিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকা থেকে পাথর লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে দলটি। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
নির্বাচনী হলফনামাসালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ, নগদ আছে ১ কোটি ৩৫ লাখ টাকাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গিছে, তার বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা।
নির্বাচনী হলফনামাতারেক রহমান দ্বৈত নাগরিক নন, বিদেশেও নেই সম্পদবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকলেও কখনো দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নাগরিকত্বের তথ্য দিয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।
জাইমা কী খালেদা জিয়ার পথে হাঁটছেনসারাক্ষণ বাবার ছায়াসঙ্গী হয়ে আলোচনায় এসেছেন জাইমা রহমান। বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমানও এক সময় এভাবে মা খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন। ছেলেকে রাজনৈতিক কর্মসূচি থেকে কূটনৈতিক অনুষ্ঠানে নিজের সঙ্গে রাখতেন তিনবারের প্রধানমন্ত্রী। জাইমার গতিবিধিও একই।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাদিক কায়েম জিয়া ও খালেদা জিয়ার দেখানো পথে আগামীর রাজনীতি বিনির্মাণ করতে হবেযে রাজনীতি শহীদ জিয়া এবং খালেদা জিয়া দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই আগামীর বাংলাদেশের রাজনীতি বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: সালাহউদ্দিনবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কত মানুষ জানাজায় শরিক হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, তবে এটি ইতিহাস হয়ে থাকবে।
এবার এনসিপি ছাড়লেন যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনআসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন মুশফিক উস সালেহীন। তিনি দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদকের দায়িত্বে ছিলেন।
খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে: মির্জা ফখরুলখালেদা জিয়াকে নিয়ে মানুষের আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী আরও শক্তিশালী করবে।’
তাসনিম জারার আয় সাত লাখ, নেই স্থাবর সম্পত্তিত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া সম্পদ বিবরণীতে এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা দেখিয়েছেন।