‘নগরায়ন নিয়ে কোনো পলিটিশিয়ান ডিল করছে না’নগরায়ন কেমন হওয়া উচিৎ, ঢাকা শহরের হাউজিং সিস্টেম এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নগরায়ন নিয়ে রাজনীতিবিদরা কে কী ভাবছেন, এসব নিয়ে স্ট্রিম টকে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজের অধ্যাপক ইফাদুল হক।
বায়ুদূষণের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৬২, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত।
যানজটে এনসিপির গাড়িবহর, পদযাত্রার সূচিতে বদলজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু হচ্ছে সোমবার। যানজটের কারণে গাড়িবহর চট্টগ্রাম পৌঁছাতে দেরি হওয়ায় সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বাগেরহাটের ডিসি-এসপিকে বিদেশি নম্বর থেকে ফোনে ‘হুমকি’দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বন্ধযুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে: তারেক রহমানভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে এনসিপির নির্বাচনী প্রচার শুরু সোমবারসুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব এবং হ্যাঁ ভোট জয়যুক্ত করার লক্ষ্য সামনে রেখে ১০ দিনব্যাপী নির্বাচনী সফর শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা নিজ প্রার্থীদের আসন এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে পথসভা করব।
সোয়াগাজীতে তারেক রহমানকুমিল্লায় ইপিজেড ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিশ্রুতি তারেক রহমানেরকুমিল্লার সোয়াগাজীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ইপিজেড ও বিদেশে কমসংস্থান সুযোগ তৈরির জন্য ট্রেনিং ইনিস্টিউটের পরিকল্পনা জানিয়েছেন। রোববার মধ্যরাতে চট্টগ্রাম থেকে নির্বাচনী সমাবেশ করে ফেরার পথে কুমিল্লার সোয়াগাজীতে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
এনসিপির ১২ আসনেই জোটসঙ্গীদের ‘বিদ্রোহ’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের শরিক হিসেবে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী সমঝোতা অনুযায়ী, এনসিপির ৩০টি আসনে লড়ার কথা ছিল। এর মধ্যে ২৯টি আসনে এনসিপি এককভাবে এবং একটি আসন সবার জন্য উন্মুক্ত রাখার শর্তে দলটি রাজি হয়েছিল।
ব্যয়বহুল চুক্তির ফাঁদে বিদ্যুৎ উৎপাদন: নজিরবিহীন অনিয়মের চিত্র তুলে ধরল জাতীয় কমিটিদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল চুক্তির ফাঁদে আটকা পড়েছে। এর জন্য বিগত সরকারের নীতি ও সিদ্ধান্তই দায়ী। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’-এর অধীনে সম্পাদিত চুক্তি পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি এ তথ্য জানিয়েছে।
ঊর্মিলা শ্রাবন্তী করসহ তিনজনের সম্পদের হিসাব চাইল দুদকএনফোর্সমেন্ট অভিযানের তথ্যের ভিত্তিতে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করসহ মিডিয়া জগতের তিন ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়: জামায়াত ইসলামীভারতের সাবেক কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটিকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ভোলা-২: জামায়াতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এলডিপি প্রার্থীর, শেষ মুহূর্তে নির্বাচন বর্জনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে জোটের সিদ্ধান্ত লঙ্ঘন ও প্রতারণার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী।
র্যাগিং প্রতিরোধে হাইকোর্টের রায়: টোল-ফ্রি হেল্পলাইন ও ওয়েবসাইট চালুর নির্দেশদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং ও বুলিং বা নিগ্রহ প্রতিরোধে বড় নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত একটি সার্বক্ষণিক টোল-ফ্রি হেল্পলাইন এবং একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালু করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন।
ঢামেক হাসপাতালের ভবন থেকে লাফিয়ে রোগীর মৃত্যুঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নাজনীন আক্তার (২০)। নিহত নাজনীনের মা পারভীন আক্তারের দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।
গাজীপুরে ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাইগাজীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীরা গুলি করে ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
সংসদ নির্বাচন ঘিরে অনলাইনে জুয়ার মচ্ছবত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে অনলাইনের জুয়ার কারবার। বিভিন্ন অ্যাপসে এই নির্বাচনে অংশ নেওয়া প্রধান ১৬টি রাজনৈতিক দলের সরকার গঠনের পক্ষে-বিপক্ষে ধরা হচ্ছে বাজি।