গোলামির দিন শেষ, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুলআইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলেছেন
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাভার এনসিপি নেতা তামিম আজহারকে সাময়িক অব্যাহতিদলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহারকে দলীয় সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে।
আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্পভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ইউএসএস আইয়ো জিমা যুদ্ধজাহাজে নিকোলাস মাদুরো।’
ব্রাহ্মণবাড়িয়া-৬: সাকির মনোনয়নপত্র বৈধ, জাপা প্রার্থীর মনোনয়নপত্র ‘গায়েব’ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এই আসনে জোটের শরিক হিসেবে সাকির সমর্থনে প্রার্থী দেয়নি বিএনপি।
ঢাকায় এক আসনে সর্বোচ্চ প্রার্থী ১৪, সর্বনিম্ন দুইত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ১৬০ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব আসনে বাতিল হয়েছে ৭৪ জনের মনোনয়নপত্র। এছাড়া দুটি মনোনয়নপত্রের ঘোষণা স্থগিত এবং একটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নির্বাচনের জন্য মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এ তথ্য দিয়েছেন তিনি।
ঝড় তুলেছে হাদিকে নিয়ে লেখা জিয়া হকের গান-কবিতাইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে কবি জিয়া হকের লেখা বিপ্লবী কবিতা ও গান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কয়েক দিনের ব্যবধানে শত মিলিয়ন ভিউ অর্জন করেছে।
মাদুরো দম্পতিকে নেওয়া হচ্ছে নিউইয়র্কে: ট্রাম্পভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে জোরালোভাবে চোখ রাখবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন প্রধান বিচারপতিরঅবকাশকালীন ছুটি শেষে রোববার (৪ জানুয়ারি) খুলছে সুপ্রিম কোর্ট। নতুন বছরের প্রথম কার্যদিবস থেকে হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনায় ৬৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
তারেক রহমানের চেয়ে নিজেকে জনপ্রিয় দাবি জামায়াত প্রার্থীরঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে নিজেকে জনপ্রিয় দাবি করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
‘স্বাধীনতা নিয়ে দরকষাকষি নয়’, নাগরিকদের শান্ত থাকার আহ্বান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীরযুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতির বা ‘টোটাল মোবিলাইজেশন’-এর নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি জানিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো দরকষাকষি চলবে না।
স্ট্রিম ফ্যাক্টচেকফাতেমার সঙ্গে তারেক রহমানের ছবি ও তথ্য ভুয়াসামাজিক মাধ্যমে ঘুরছে একটি ছবি। এতে ডাইনিং টেবিলে বসে তারেক রহমানের পরিবারের সঙ্গে খাবার খাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগম।
বিহারে ‘বাংলাদেশি’ সন্দেহে রাজমিস্ত্রিকে মারধর, হত্যাচেষ্টার মামলাভারতের বিহারের মধুবনী জেলায় ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ নিশ্চিত করেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি বাংলাদেশি নন, তিনি বিহারেরই সুপল জেলার বাসিন্দা। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ।
শীতের তীব্রতা কমাতে যা করবেনহাড়কাঁপানো শীতে কাঁপছে পুরো দেশ। বিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি আছে যা অনুসরণ করলে শীতের তীব্রতা কিছুটা হলে কম অনুভব করবেন।
নিউইয়র্কে বিচারের মুখোমুখি মাদুরো দম্পতিভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের আদালতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনবক্সের বাইরে—৩খালেদা জিয়ার মৃত্যু, এনসিপি নেতাদের পদত্যাগ এবং চায়ের দোকানে এক সন্ধ্যাএক মধ্যবিত্ত শহুরে বৃদ্ধ ও এক জেনজি তরুণের কথোপকথন থেকে বুঝলাম, তাঁরা কথা বলছেন খালেদা জিয়াকে নিয়ে। খালেদা জিয়ার মৃত্যুতে যেন এক মিথের পুনর্জন্ম হয়েছে। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী, যাঁকে বাংলাদেশের রাজনীতি ‘আপসহীন’ উপাধি দিয়েছে, তাঁর মৃত্যু যেন পুরাণ থেকে উঠে আসা এক ট্র্যাজেডির শেষ দৃশ্য।
ভেনেজুয়েলায় হামলা, ট্রাম্পের জবাবদিহি চায় ইরানভেনেজুয়েলায় সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ইরান। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন অভিহিত করেছে।