প্রার্থিতার জন্য আপিল তাসনিম জারার, লড়াইয়ে আশাবাদীআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্দিষ্ট বুথে তাঁর পক্ষে আবেদন জমা দেন আইনজীবী আরমান হোসেন।
আধিপত্যবাদ ও সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে সোমবার এনসিপির ‘আজাদী যাত্রা’আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজের বিরুদ্ধে এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদী যাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হবে।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাভার এনসিপি নেতা তামিম আজহারকে সাময়িক অব্যাহতিদলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহারকে দলীয় সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে।
ইনবক্সের বাইরে—৩খালেদা জিয়ার মৃত্যু, এনসিপি নেতাদের পদত্যাগ এবং চায়ের দোকানে এক সন্ধ্যাএক মধ্যবিত্ত শহুরে বৃদ্ধ ও এক জেনজি তরুণের কথোপকথন থেকে বুঝলাম, তাঁরা কথা বলছেন খালেদা জিয়াকে নিয়ে। খালেদা জিয়ার মৃত্যুতে যেন এক মিথের পুনর্জন্ম হয়েছে। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী, যাঁকে বাংলাদেশের রাজনীতি ‘আপসহীন’ উপাধি দিয়েছে, তাঁর মৃত্যু যেন পুরাণ থেকে উঠে আসা এক ট্র্যাজেডির শেষ দৃশ্য।
ডানপন্থার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন নীলিমা দোলানীলিমা অভিযোগ করেন, এনসিপি মধ্যপন্থী রাজনীতির পথ থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণ ডানপন্থী ধারায় প্রবেশ করেছে এবং সেই রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট কোনো কৌশলগত জোট নয়। দলের নেতাকর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে।
নাহিদ ইসলামের হলফনামার ব্যাখ্যা দিল এনসিপিএনসিপির আহ্ববায়ক নাহিদ ইসলামের নির্বাচনী হলফনামাসংক্রান্ত কিছু তথ্যবিভ্রান্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে দলটির যুগ্ম সদস্যসচিব তামীম আহমেদ।
ঢাকা-৯ আসনে তাসনিম জারার প্রতিদ্বন্দ্বী এনসিপির রাসিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট, এনসিপি নেতাদের পদত্যাগের হিড়িকজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী জোটে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছে। শুধু জামায়াতে ইসলামীই না, ওই জোটে রয়েছে ১১টি রাজনৈতিক দল। যার অধিকাংশই ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত। গত ২৮ ডিসেম্বর এনসিপি দল হিসেবে ওই জোটে যুক্ত হওয়াকে কেন্দ্র করে এখন পর্যন্ত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ
৩ জানুয়ারি ঘোষণা হতে পারে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী তালিকাবাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী শনিবার (৩ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। জোটের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
এবার এনসিপি ছাড়লেন যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনআসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন মুশফিক উস সালেহীন। তিনি দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদকের দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গ যখন জামায়াত জোটে এনসিপিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াত-নেতৃত্বাধীন জোটে যোগদানের ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। দলটির পরবর্তী পদক্ষেপ বিষয়ে অনুমান করা কঠিন ছিল অবশ্য। মাঝে তো এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল—এনসিপি যেন বিএনপি-নেতৃত্বাধীন জোটেই যোগ দেবে। তবে বিএনপির কাছ থেকে ‘আশানুরূপ’ আসনের প্রতিশ্রুতি নাকি পায়নি দলটি।
৪৬ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬টি আসনে দলীয়ভাবে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।
এনসিপির সব পদ থেকে সরে দাঁড়ালেন আরেক কেন্দ্রীয় নেতাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন দলটির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার স্বামী।
হলফনামার তথ্য: গাড়ি-বাড়ি নেই, তবে শীর্ষ নেতাদের মধ্যে আয়ে এগিয়ে নাহিদজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লাখ টাকা। পরামর্শক হিসেবে পাওয়া অর্থ এবং অন্যান্য খাত থেকে তিনি এ আয় করেন। তাঁর এই আয় বিএনপি, জামায়াতসহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে সর্বোচ্চ। তবে নাহিদ ইসলামের বাড়ি, গাড়ি ও জমি নেই।
‘আপসরফার রাজনীতি’র অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেলপুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘আপসরফা’র অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। তিনি অভিযোগ করেছেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে আত্মপ্রকাশে ব্যর্থ হয়েছে।
অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারাঅবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অপরিহার্য শর্ত—ভোটারদের ১ শতাংশ অর্থাৎ প্রায় ৫,০০০ সই সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।