তাসকিন-মিরাজে ম্যাচে ফিরল বাংলাদেশদুই অভিষিক্ত পাকিস্তানি ব্যাটসম্যান আজান আওয়াইস ও ফাজাল যখন বড় সংগ্রহের ভিত গড়ছিলেন, তখনই আঘাত হানলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানেরমিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৮৫ রান তুলে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের অপরাজিত ৮৫ রানে দিনটি নিজেদের করে নেয় সফরকারীরা।
শান্ত-মুমিনুল-মুশফিকে বাংলাদেশের সংগ্রহ ৪১৩ রানমিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরচেনা হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ।
মুশফিকের রেকর্ড গড়ার সেশনে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৩৮০নিজের জন্মদিনে রেকর্ডবুক ওলটপালট করলেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক এখন তিনি।
শান্তর শতকে প্রথম দিন বাংলাদেশেরঅধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি এবং মুমিনুল হকের লড়াকু ৯১ রানের ওপর ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩০১ রান তুলেছে বাংলাদেশ।
শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের দৃঢ়তায় বাংলাদেশ ২০০ পারশেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ উইকেটে বাউন্স আর সুইংয়ে শুরুতেই ব্যাটসম্যানদের কাঁপন ধরিয়েছিল পাকিস্তানি পেসাররা। এক ঘণ্টার মধ্যে ২ ওপেনারকে হারিয়েও ফেলে বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি আর মুমিনুলের ধীরে চলো নীতিতে ২০০ রান পেরিয়ে গেছে বাংলাদেশ।
মিরপুর টেস্টপ্রথম ঘণ্টার চাপ সামলে শান্ত-মুমিনুলের প্রতিরোধটসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল শঙ্কার। আজ শুক্রবার (৮ মে) প্রথম টেস্টের প্রথম সেশনে শের-ই-বাংলা স্টেডিয়ামের ‘গ্রিন উইকেটে’ শাহীন শাহ আফ্রিদি মোহাম্মদ আব্বাস ও হাসান আলীর সুইং আর ইয়র্কারে প্রথম আধা ঘণ্টা রীতিমতো কাঁপছিল টাইগারদের দুই ওপেনার।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশমিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবার (৮ মে) সকালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।
বিপিএলে ফিক্সিং: ম্যানেজার, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটার সাময়িক নিষিদ্ধবাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে দুই ম্যানেজার, এক মালিক ও এক ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের দায়ে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজঅতীত ভুলে ভালো খেলতে চায় পাকিস্তানগত সিরিজে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে পরাজয় স্মৃতি ভুলে এই সিরিজে নিজেদের সেরাটা উপহার দিতে চায় পাকিস্তান দল। বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ এই প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজআমাদের পেস বোলারেরা একটু এগিয়ে আছে: শান্তরেকর্ড কিংবা পরিসংখ্যান নিয়ে বাড়তি কোনো রোমাঞ্চ নেই, লক্ষ্য কেবল প্রতিদিন ভালো এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা। আগামীকাল শুক্রবার (৮ মে) থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এমন প্রত্যয়ই ঝরল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
বিসিবিতে ১৯২ কাউন্সিলরের তালিকা চূড়ান্ত, মনোনয়ন জমার শেষ দিন ১৬ মেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ সভায় ১৯২ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করাসহ তৃণমূল ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে শিক্ষার্থীদের টাকা লাগবে নাআসন্ন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ বিনামূল্যে মাঠে বসে দেখতে পারবেন স্কুল শিক্ষার্থীরা। টেস্ট ক্রিকেটে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই উদ্যোগ নিয়েছে।
তিন বিভাগের ক্রিকেট কমিটি বিলুপ্তচট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের আঞ্চলিক ক্রিকেট কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের ৬ উইকেটের জয়, সিরিজ ভাগাভাগিপ্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচে আত্মসমর্পণ করল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৬ উইকেটে জিতে ১-১ এ সমতায় শেষ করল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে ৬২ করেন বিজে জেকবস।
তৃতীয় টি-২০ব্যাটিং ব্যর্থতায় ১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশনিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে ১০২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। সিরিজে সমতায় ফিরতে কিউইদের এখন প্রয়োজন ১৫ ওভারে ১০৩ রান।
‘ক্রিকেটীয়’ প্রয়োজনে সাকিবের পাশে তামিম‘রাজনৈতিকভাবে বিতর্কিত’ মাশরাফি, দুর্জয় ও সাকিবের যেকোনো ক্রিকেটীয় প্রয়োজনে পাশে থাকবেন বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।