নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রয়োজন ১৮৩ রানসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডিন ক্লিভার ও কাতেনে ক্লার্ক এর জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করেছে সফরকারী নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট তুলে নেয় লেগ স্পিনার রিশাদ হোসেন।
ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউন২০১০-এর দুঃসহ স্মৃতি কি কাটিয়ে উঠতে পারবে ঘানাবিশ্বকাপে ঘানার অংশগ্রহণের আলোচনা উঠলেই সামনে আসে ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ম্যাচের শেষ মুহূর্তে ডোমিনিক আদিয়াহের হেডারটি; যা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ গোল লাইনে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেকিয়ে দেন।
প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানজিদ ও অমিতমে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭) অংশ হিসেবে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
হকিতে প্রথমবারেই বাংলাদেশের মেয়েদের বাজিমাতড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত ছিল বাংলাদেশ নারী হকি দলের। কিন্তু মেয়েরা জয় দিয়েই গ্রুপ পর্বের শেষটা রাঙাল। বাছাইপর্বে রোববার (২৬ এপ্রিল) হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউনদেড় লাখ লোকের দেশ কুরাসাও খেলবে বিশ্বমঞ্চেইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নিয়েছে কুরাসাও। বর্তমানে মাত্র ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি ২০১৪ সালে ফিফা র্যাংকিংয়েতে ১৮৩ ছিল। সেখান থেকে মাত্র ১১ বছরের কঠোর পরিশ্রমের পর দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে।
জব্বারের বলিখেলায় ঢাকার শিক্ষার্থী, প্রথমবারেই বাজিমাতচট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলায় প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী অরণ্য তৌফিক। ১৬ বছর বয়সী এই কিশোর নিজের চেয়ে ১২ বছর বড় প্রতিদ্বন্দ্বী বলি মোহাম্মদ মানিককে পরাজিত করে আলোচনায় এসেছেন।
৫২ বছর পর আবার বিশ্বমঞ্চে হাইতি১৯৭৪ বিশ্বকাপে তারা যখন প্রথম ও শেষবার বিশ্বকাপে অংশ নিয়েছিল, তখন ইতালিয়ান গোলরক্ষক ডিনো জফের টানা ১৯ ম্যাচ গোল না খাওয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছিলেন হাইতির ইমানুয়েল সানন। দীর্ঘ ৫২ বছর পর আবারও বিশ্বমঞ্চে হাইতি।
বাংলাদেশ নারী হকি দলের প্রথম আন্তর্জাতিক জয়এশিয়ান গেমসের বাছাইপর্বে উজবেকিস্তানকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। শুক্রবার (২৪ এপ্রিল) জাকার্তার জিকেবি হকি ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
পিএসএলে যাওয়া হচ্ছে না মুস্তাফিজ ও নাহিদ রানারইনজুরির শঙ্কা ও রিহ্যাব প্রক্রিয়ার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের। একই সঙ্গে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজগুলোর কথা বিবেচনায় নিয়ে উদীয়মান তারকা নাহিদ রানাকেও পিএসএলে খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লেস্টারের রূপকথার পতন ও কভেন্ট্রির আড়াই দশকের অপেক্ষার অবসানইংলিশ ফুটবলের সমীকরণ কতটা নিষ্ঠুর হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল এই মৌসুম। যেখানে এক সময়ের জায়ান্ট কিলার লেস্টার সিটির বিদায়ে নেমে এসেছে বিষাদের ছায়া, সেখানে দীর্ঘ ২৫ বছরের অন্ধকার গহ্বর থেকে রাজকীয় আলোয় ফিরে এসেছে কভেন্ট্রি সিটি।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন মুস্তাফিজ, তানভীরবাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আজ সোমবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
নিশ্চিত নিরাপত্তা ছাড়া বিশ্বকাপে খেলবে না ইরানযুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রী আহমেদ দুনিয়ামালি জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে ইরান এই টুর্নামেন্টে অংশ নেবে না।
আল্ট্রাম্যারাথনার মাহফুজ শাওনের সাক্ষাৎকার ২৫০ কিলোমিটার ৪৬ ঘণ্টার ভেতরে অতিক্রম করতে হবেতপ্ত মরুভূমি আর দুর্গম পাহাড় জয়ের পর এবার আরও এক অতিমানবীয় লক্ষ্য স্থির করেছেন দেশের অন্যতম আল্ট্রা ম্যারাথনার এম মাহফুজুল হক, যিনি ক্রীড়াঙ্গনে ‘মাহফুজ শাওন’ নামে পরিচিত।
ওয়ানডেতে লিটনের ‘সেঞ্চুরি’বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ‘সেঞ্চুরি’ (১০০ ম্যাচ) পূর্ণ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।
সহজ জয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররাসোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা।
৩ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে নিগাররাতিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। লঙ্কানদের দেওয়া ২০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, বাংলাদেশ দলে এক পরিবর্তনবাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।